ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

রাবিতে ভর্তির টাকা দিলেন ইউএনও পঙ্কজ চন্দ্র দেবনাথ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৬-৯-২০২২ দুপুর ১:৫
সদ্য সমাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ‘ ইউনিটে ভর্তি পরীক্ষায় ৫৪তম হয়ে উত্তীর্ণ হয়েছেন রাজশাহীর তানোর পৌর শহরের আদর্শ গুচ্ছগ্রামের শফিকুলের ছেলে আল আমিন। কিন্তু অর্থাভাবে মেধাবী আল আমিনের ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও টাকার অভাবে ভর্তি হতে পারছে না, এমন খবর পেয়ে ভর্তির জন্য তাকে নগদ ৫ হাজার টাকার অর্থিক সহায়তা দিয়েছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্ৰ দেবনাথ। আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ কার্যালয়ে আল আমিনের হাতে সহায়তা হিসেবে নগদ টাকা তুলে দেন ইউএনও। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান উপস্থিত ছিলেন।
 
আল আমিন ২০১৯ সালে কালীগঞ্জ হাট উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেন। ২০২১ সালে কালীগঞ্জ হাট ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েও জিপিএ-৫ পান তিনি। এরপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন। ‘এ‘ ইউনিটে ভর্তি পরীক্ষায় তার মেধাক্রম ৫৪।
 
আল আমিন বলেন, বসতঘর ছাড়া আমাদের কোনো সম্পদ নেই। বাবা দিনমজুরের কাজ করে যা পান তা দিয়ে সংসারের খরচ চলে । রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভর্তির টাকা জোগাড় নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার ভর্তির টাকা সহায়তা দিয়েছেন। এজন্য তানোর উপজেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
 
ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ বলেন, টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না আলামিন- বিষয়টি আমার নজরে আসার পর তাকে ডেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভর্তি বাবদ ৫ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে।

এমএসএম / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত