ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ডিএপি সার কারখানায় ফসফরিক এসিড সংকট, বিসিআইসির জটিলতায় উৎপাদন বন্ধ


আনোয়ারা প্রতিনিধি  photo আনোয়ারা প্রতিনিধি
প্রকাশিত: ৬-৭-২০২১ দুপুর ১০:১৩
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র ডিএপি ফার্টিলাইজার কোম্পানিতে ফসফরিক এসিডের সংকটে বন্ধ হয়ে গেছে উৎপাদন। গত ১ জুলাই থেকে কারখানায় ডিএপি সারের প্রধান কাঁচামাল ফসফরিক এসিড মজুদ শেষ হওয়ায় উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। চলতি অর্থবছরের ফসফরিক এসিড আমদানির ক্রয় প্রস্তাব শিল্প মন্ত্রণালয় থেকে সরাসরি ক্রয়সংক্রান্ত কমিটিতে না পাঠানোর কারণে এমন জটিলতার সৃষ্টি হয়েছে বলে ডিএপি সার কারখানা সূত্রে জানা গেছে। 
 
গত জুন মাস থেকে ডিএপি সারা কারখানার পক্ষ থেকে শিল্প মন্ত্রণালয়ের ডেস্ক কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হলেও ক্রয় প্রস্তাবটি অদৃশ্য কারণে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠকে উপস্থাপন হয়নি বলে অভিযোগ রয়েছে কারখানা কর্তৃপক্ষ ও সিবিএ নেতাদের। এখানে বিসিআইসির ঊর্ধ্বতন কর্মকতাদের উদাসীনতা দায়ী বলে জানিয়েছেন সিবিএ নেতারা। কারখানা বন্ধ হওয়ার ফলে বর্তমান আমন মৌসুমে সারাদেশের কৃষকরা যেমন ক্ষতিগ্রস্ত হবেন, তেমনি কারখানায় কর্মরত বিভিন্ন স্তরের সহস্রাধিক শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীও ক্ষতিগ্রস্ত হবেন। তাছাড়া সর্বশেষ আগামী ২৩ জুলাইয়ের মধ্যে এই ক্রয় প্রস্তাবের অনুমোদন পাওয়া না গেলে আগামী এক বছরের জন্য কারখানা বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। 
 
জানা গেছে, আনোয়ারার রাঙ্গাদিয়ায় অবস্থিত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড নামে সার কারখানার প্রধান কাঁচামাল ৩০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড (তিন লটে) ক্রয়ের জন্য গত ৭ এপ্রিল দরপত্র আহ্বান করে কারখানা কর্তৃপক্ষ। যার মূল্য প্রায় (আনুষঙ্গিক ব্যয়সহ) ১৭৭ কোটি ৩৪ ল‍াখ ২৭ হাজার টাকা। ২৪ এপ্রিল দুজন সর্বনিম্ন দরদাতা নির্ধারণ করা হয়। গত ২ জুন তাদের বিপরীতে আর্থিক ক্ষমতা অর্পণের জন্য ক্রয় প্রস্তাব অনুমোদন করতে বিসিআইসির মাধ্যমে শিল্প মন্ত্রণালয়ে পাঠায় ডিএপি সার কারখানা কর্তৃপক্ষ। কিন্তু গত এক মাসেও ক্রয় প্রস্তাবটি অনুমোদনের জন্য শিল্প মন্ত্রণালয় থেকে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটিতে উপস্থাপন করা হয়নি বলে অভিযোগ তাদের। ফলে ডিএপি সার কারখানার মজুদকৃত ফসফরিক এসিড শেষ হয়ে যাওয়ায় গত ১ জুলাই থেকে কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।
 
আগামী ২৩ জুলাই দরপত্রের অধীনে দাখিল করা দরপ্রস্তাব বৈধতার শেষ সময়। এই সময়ের মধ্যে ক্রয় প্রস্তাবটি অনুমোদন করা না গেলে আগামী এক বছরের জন্য ডিএপি সার কারখানা বন্ধ হয়ে যাবে বলে কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলে জানা গেছে। 
 
এদিকে শিল্প মন্ত্রণালয় থেকে প্রতি বছর সার কারখানাগুলোকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়া হয়। ডিএপি সার কারখানার এ বছরের লক্ষ্যমাত্রা দেড় লাখ মেট্রিক টন। কারখানাটির ক্ষমতা তার ছেয়ে অনেকগুণ বেশি। এই করোনাকালেও কর্মকর্তা-কর্মচারীরা লক্ষ্যমাত্রা সামনে রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু নজিরবিহীনভাবে প্রতিষ্ঠার পর থেকে কারখানাটি এই প্রথম ফসফরিক এসিডের জন্য বন্ধ হয়ে যাওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মাঝে হতাশা বিরাজ করছে। তারা অবিলম্বে যে কোনো মূল্যে কারখানা সচল করার জন্য সরকারের উচ্চপর্যায়ের দায়িত্বশীলদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
 
ডিএপিএফসিএলের সিবিএ সভাপতি ফরিদ আহমেদ বলেন, গত এক মাস আগে দরপ্রস্তাব অনুমোদনের জন্য শিল্প মন্ত্রণালয়ে পাঠানো  হয়েছে। কিন্তু এক মাসেও সেটি সরকারি ক্রয়সংক্রান্ত কমিটিতে ওঠেনি। এটি রাষ্ট্রের একটি সম্পদ। এটি বন্ধ হয়ে গেলে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হবে। আমরা চাই আগামী ২৩ জুলাইয়ের মধ্যে অনুমোদন পাবে। 
 
এ ব্যাপারে বিসিআইসির যুগ্ম-সচিব মোহাম্মদ মুনিরুজ্জামান বলেন, আমি নতুন যোগদান করেছি। বিষয়টি আমার জানা নেই। এটি খতিয়ে দেখব৷ আশা করি ২৩ জুলাইয়ের মধ্যেই অনুমোদনটা হয়ে যাবে।
 
জানতে চাইলে শিল্প সচিব জাকিয়া সুলতানা জানান, কোনো একটি প্রস্তাব উত্থাপন করতে কিছু সময়ের প্রয়োজন হয়। আগামীকাল অফিসে গিয়ে খোঁজখবর নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা