ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ীতে শিশুদের করোনার টিকা প্রদান


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৭-৯-২০২২ দুপুর ১:৩
গাজীপুর সিটি করপোরেশনের ৭ নং ওয়ার্ডের কোনাবাড়ীর জরুন এলাকায় ৫-১১ থেকে বছরের শিশুদের করোনার টিকা প্রদান করা হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে কাউসার আহমেদ স্কুল অ্যান্ড কলেজে এ টিকা কার্যক্রম শুরু  করা হয়। 
 
সরজমিনে গিয়ে টিকা নিতে ছাত্র-ছাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। কেউ কেউ অভিভাবকের সাথে এসেছে। আবার কেউ নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে এসেছে। 
 
কোনাবাড়ীর শাহীন ক্যাডেট একাডেমি পেয়ারা বাগান শাখার প্রতিষ্ঠাতা পরিচালক মো. তারা মিয়া বলেন, টিকা দেয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো ছাত্র-ছাত্রীর সমস্যা হয়নি। সবাই সুস্থ আছে। 
 
টিকা কেন্দ্রের দায়িত্বে থাকা এইউইও এমদাদুল কবির খান জানান, আজ গাজীপুর সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডে ৫-১১ বছরের ২ হাজার ৬৫০ ছাত্র-ছাত্রীকে কোভিড-১৯ ফাইজার টিকা প্রদান করা হচ্ছে। এরমধ্যে ১ হাজার ২৭৩ ছাত্র এবং ১ হাজার ৩৭৭ ছাত্রী রয়েছে। সকাল ৯টা থেকে শুরু হয়েছে এ কার্যক্রম, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
 
তিনি আরো জানান, আজ যারা দিতে পারবে না, পরবর্তীতে তাদের কোভিড-১৯ টিকা প্রদান করা হবে। 

এমএসএম / জামান

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ