রৌমারীতে বালু নয়, কাদামাটি দিয়ে চলছে সড়ক পাকাকরণের কাজ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার কলেজপাড়া (স্লুইসগেট) হতে বাইটকামারী হয়ে দাঁতভাঙ্গা শালু মোড় পর্যন্ত ১৪ কি.মি সড়কে বালুর পরিবর্তে কাদামাটি দুই নম্বর ইটের খোয়ার সাথে মিশিয়ে পাকাকরণের কাজ চলছে। গুরুত্বপূর্ণ সড়কটির উন্নয়ন কাজের শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে একাধিবার বিভিন্ন অনিয়ম ও গাফিলতির অভিযোগ ওঠে উপজেলা সমন্বয় কমিটির সভায়। এছাড়াও কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী একাধিবার নোটিস করেন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজে গাফিলতির বিষয়ে ও কাজটি দ্রুত শেষ করার জন্য। সড়কটি সংস্কারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারি দাবি করেছেন স্থানীয়রা।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০১৯-২০ অর্থবছরে সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় গ্রামীণ সড়ক সংযোগ উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ১০ কোটি টাকা ব্যয়ে রৌমারী উপজেলার কলেজপাড়া (স্লুইসগেট) হতে বাইটকামারী হয়ে দাঁতভাঙ্গা শালু মোড় পর্যন্ত ১৪ কি.মি সড়কের উন্নয়নের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হামিদ ট্রেডার্স। মঙ্গলবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে ওই সড়কে সরেজমিনে গিয়ে দেখা যায়, বালুর পরিবর্তে কাদামাটি দুই নম্বর ইটের খোয়ার সাথে মিশিয়ে পাকাকরণের কাজ করছেন শ্রমিকরা।
বাইটকামারী গ্রামের শিক্ষক খোরশেদ আলম বলেন, বালুর পরিবর্তে কাদামাটি দিয়ে সড়কের কাজ করলেও দেখার কেউ নেই। উপজেলা প্রকৌশল অফিসের যোগসাজেশে এই অনিয়ম করে সড়কের কাজ করছেন ঠিকাদার। অভিযোগ করে কোনো লাভ হয় না। তিন দিন ধরে নিষেধ করছি কিন্তু ঠিকাদারের লোকেরা তার পরেও কাদামাটি দিয়ে কাজ করছে।
এমএসএম / জামান
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে জীবিত নবজাতক কন্যা সন্তান উদ্ধার
দখলীয় জমিকে বেদখল দেখিয়ে প্রতিবেদনের পর রাতারাতি ঘর তুলে জমি দখলের দাবি
দাদপুরে দীর্ঘদিনের অবহেলিত রাস্তা এসবি করণ সম্পন্ন
টঙ্গীতে র্যাব-১-এর বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৭ মাদক কারবারি ও সেবনকারী আটক
এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে নরসিংদীতে কঠোর বিধিনিষেধ আরোপ
গ্রাম্য বিরোধের জের সিংড়ায় পারিল গ্রামে ৮ বছরে ব্যবসা প্রতিষ্ঠান লুট, ৩ মাস যাবত বন্ধ
চাকরির ফাঁকে দেশি-বিদেশি অর্ধশতাধিক জাতের আম চাষে সফল রেজাউল
শিবচরে ১১৬৫ পিস ইয়াবাসহ কথিত মাদক ব্যবসায়ী আটক
মনপুরায় তরুণীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানি থানায় লিখিত অভিযোগ
রায়গঞ্জে ইমাম ও মন্দির কমিটির নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
পিরোজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
গোদাগাড়ীতে মাদকমুক্ত সমাজ গঠনে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে বরুড়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচি
Link Copied