মঠবাড়িয়ায় আদালত অবমাননা করে রাতের আঁধারে ঘর নির্মাণের অভিযোগ
পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌরসভার ৭নং ওয়ার্ডের মো. আলমগীর হোসেনের বসতবাড়ির ভেতরে জোরপূর্বক ঘর উত্তোলনের লিখিত অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে সূত্রে জানা গেছে, ২৫ শতাংশ জমি আলমগীর হোসেন সাব-কবলা মূলে খরিদ করেন। ওই জমি ভূমি অফিস থেকে তার নামে নামজারি করা হয়েছে। অত্র জমি ক্রয়কালীন দলিলে উল্লেখ করা হয়েছে- উত্তরে সুলতান শরীফ, দক্ষিণে আবুল কালাম জমাদ্দার, পূর্বে আবু হেনা, পশ্চিমে কলেজ রোড। জমির সর্বদিকে বাউন্ডারি ওয়াল বিদ্যমান। ২০০২ সাল থেকে এ যাবৎ এই জমি আলমগীরের ভোগদখলে রয়েছে। গতকাল গভীর রাতে নাজমুল হাসান, রুহুল আমিন, গোলাম কিবরিয়া ৫০-৬০ জনের ভাড়াটে দেশীয় অস্ত্রধারী অপরিচিত লোকজন নিয়ে তার বসতবাড়ির সামনে গায়ের জোরে একটি টিনশেড ঘর নির্মাণ করেন। ওই সময় তার ভাড়া দেয়া বাসায় তার নিকটাত্মীয় মো. সুলতান আহম্মেদ লোকজনের উপস্থিতি টের পেয়ে এ কাজে বাধা দিতে চাইলে তাকে অস্ত্রের ভয় দেখিয়ে ঘরের ভেতরে জিম্মি করে রাখে।
একপর্যায়ে আজ বৃহস্পতিবার সকালে বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা সরেজমিন গিয়ে জবরদখলকৃত ঘরের ছবি তোলেন এবং স্থানীয় লোকজনের সাক্ষ্যপ্রমাণে প্রমাণিত হয় জবরদখলকারীরা জমিতে দেওয়ানি মামলা থাকালীন তারা আদালত অবমাননা করে একটি ঘর উত্তোলন করে। মামলাটি পিরোজপুরের মঠবাড়িয়া সিনিয়র সহকারী জজ আদালতে চলমান রয়েছে, মামলা নং- ১৯৬/২০২২।
এ বিষয় মামলার বাদী মো. আলমগীর হোসেন জবরদখলদারদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা ও স্থানীয় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সঠিক ঘটনাটি দেশবাসীর কাছে তুলে ধরার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
জামান / জামান
উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ