ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

গবেষণা কনফারেন্সে ভারত যাচ্ছেন চার কুবি শিক্ষার্থী


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ৮-৯-২০২২ দুপুর ৩:৫৪
ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের '৩য় আন্তর্জাতিক গবেষণা শিক্ষা সফর ২০২২' এ ভারত সফরে যাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষার্থী। এই সফরে তারা কুমিল্লা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের (সিওইউআরএস) প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করবেন। "দ্য কন্ট্রিবিউশন অব দ্য টুরিজম ইন্ডাস্ট্রি টু শ্রীলঙ্কা'স ইকোনমিক ক্রাইসিস" শীর্ষক গবেষণাপত্র  উপস্থাপনা করার জন্য এই নবীন গবেষকরা বেঙ্গল ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ (বিআইপিএস) এর ৫ম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করবে।
 
নির্বাচিত শিক্ষার্থীরা হলেন, ইংরেজি বিভাগের আনিসুর রহমান ও সাবিরা সুলতানা, নৃবিজ্ঞান বিভাগের জান্নাতুল মাওয়া মীম এবং আইন বিভাগের মাইশা রহমান রোদিতা। বেঙ্গল ইন্সটিটিউট অব পলিটিকাল স্টাডিজ, ভারত এর যুগ্ম সম্পাদক ডা. দেবাশীষ নন্দীর পাঠানো ইমেইলে এই তথ্য নিশ্চিত করা হয়।উল্লেখ্য যে, "ডেমোক্রেসি এন্ড পপিউলিস্ট ডিসকোর্স ইন টুয়েন্টি ফাস্ট সেঞ্চুরি" থিমের এই কনফারেন্সটি আগামী  ১০ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতায় অনুষ্ঠিত হবে। সেমিনারে অংশগ্রহণের পাশাপাশি গবেষকরা
 প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি,
আলিয়া ইউনিভার্সিটি এবং হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেনে শিক্ষা বিনিময় কর্মসূচি ও  এর সাথে, ঐতিহাসিক স্থানসহ ৮ দিন ভারত ভ্রমণের সুযোগ পাবেন।
 
আন্তর্জাতিক পরিমণ্ডলে নেটওয়ার্কিং, সমন্বয় ও যোগাযোগের লক্ষ্য নিয়ে আয়োজিত এই গবেষণা সংসদে ঢাবি, কুবি গবেষণা সংসদ ছাড়াও অংশ নিচ্ছে বিইউপি, জগন্নাথ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইবি, রাবি, বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের তরুণ গবেষক ও শিক্ষকবৃন্দ।
 
প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা সফর আয়োজন করে থাকে। ২০১৮ সালে ভারতের মেঘালয়ের পর ২০১৯ সালে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও নেপালে আন্তর্জাতিক গবেষণা সফর করেছে ঢাবি গবেষণা সংসদ।

এমএসএম / এমএসএম

কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ

পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার

বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা