সুনামগঞ্জ জেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জে অন্য অঞ্চলের চেয়ে বেশি বরাদ্দ আসবে। তিনি সুনামগঞ্জের গ্রামীণ সড়কসহ সকল যোগাযোগ সড়ক সচল করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
কে এম আলী আজম বলেন, সুনামগঞ্জবাসী সমন্বিত প্রচেষ্টায় ভয়াবহ বন্যা মোকাবিলা করেছেন। যা ইতিহাস ও অনুকরণিয় হয়ে থাকবে। বন্যা মোকাবিলার সকল উদ্যোগ বই আকারে সংকলিত করায় ভবিষ্যতে দুর্যোগ মেকাবিলায় কাজে লাগবে বলেও মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভার শুরুতেই দুর্যোগ থেকে উত্তরণের উপাখ্যান ‘প্লাবন’এর মোড়ক উন্মোচন করেন কে এম আলী আজম।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার এহসান শাহ্, ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুবুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন প্রমুখ।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied