সুনামগঞ্জে যুবদলের শোক র্যালিতে পুলিশের বাধা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ র্যালিতে নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে বিএনপি কার্যালয়ের সামনে থেকে শোক র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করতে চাইলে কালীবাড়ী পয়েন্টে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই নেতাকর্মীরা সমাবেশ করেন।
জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, সহ সভাপতি আমানুল হক রাসেল,সামছুদ্দোহা,সাধারণ সম্পাদক অ্যাড.মামুনুর রশিদ কয়েস, যুগ্ম সাধারন সম্পাদক মমিনুল হক কালারচান,সৈকতুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ,আইন বিষয়ক সম্পাদ;ক অ্যাড. তৌহিদ চৌধুরী,প্রচার সম্পাদক এড. রুখসান আলী,ধর্ম বিষয়ক সম্পাদক তালেক মিয়া,সদর যুবদলের আহবায়ক আলম মিয়া,পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভ, বিশ্বম্ভরপুর যুবদলের আহ্বায়ক শফিক মিয়া ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের মানুষ আজ চরম দুর্ভোগে আছে। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলি চালাচ্ছে। নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওনকে পুলিশ গুলি করে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এমএসএম / জামান
টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা
বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত
রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ
রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়
নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত
বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন
ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল
বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন
২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার
এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু
পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন