ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরে শ্রমিককে পিটিয়ে হত্যা


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৮-৯-২০২২ রাত ১১:৫
রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যানে মো. বাবু (২৮) নামে এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল ১১টার দিকে তাকে মারধর করে তারই পূর্বপরিচিত কয়েকজন,এতে আহত হয়ে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নিলে পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
 
সূত্রে জানা গেছে , বুধবার ১০ টার দিকে তারই পরিচিত কয়েকজনের সাথে পাওনা টাকা নিয়ে বাকবিতন্ডা হয় একপর্যায়ে মারামারি করতে গিয়ে নিহতের অন্ডকোষে
লাথি পরে তখন ঘটনা স্থানেই অসুস্থ হয়ে পড়লে,আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে বাড়িতে আনা হয়। বৃহস্পতিবার সকালে বাবু আবারও অসুস্থ হয়ে পড়েন। পরে ঢাকা মেডিকেল নিয়ে গেলে তার মৃত্যু হয়।
 
এবিষয় মোহাম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ সকালের সময় কে বলেন, ৪৫০০ চার হাজার পাঁচশত টাকা লেনদেন কে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। যতটুকু জানতে পেড়েছি ঢাকা  উদ্যান সি- ব্লকের ৫ নম্বর রোডের নির্মাণাধীন ভবনে কাজ করা অবস্থার বাবুর পরিচিত একজনের কাছে টাকা পাওনাদার ছিলো, পাওনাদাররা ভবনে টাকা চাইতে আসলে কাউকে না পেয়ে বাবুর কাছে বলে যে এখানের একজনের কাছে টাকা পাবো এতে বাবু বলে টাকা পেলে আমি কি করবো, এক-দুই কথা কাটাকাটি হলে মারধরের শিকার হয় বাবু, এতে বাবুর  অন্ডকোষে লাথি পরলে অসুস্থ হয়ে পড়েন এবং তার প্রশাব বন্ধ হয়ে গেলে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নিলে তাঁকে ক্যানোলা পরিয়ে দেন ডাক্তাররা, কিন্তু তিনি ভালো হয়ে গেছে ভেবে বাসায় গিয়ে ক্যানোলা খুলে ফেলে পরবর্তীতে তার আবারও প্রসাব বন্ধ হয়ে গেলে ঢাকা মেডিকেল নিলে তার মৃত্যু হয়। 
 
মামলার বিষয় জানতে চাইলে ওসি আবুল কালাম আজাদ বলেন মামলার প্রস্তুতি চলছে। বাবুর আত্মীয় স্বজনরা এলেই মামলা নেবো। সরেজমিনে গেলে, অনেকেই এবিষয় কিছু বলতে চাননি,কিন্তু ভবনের আশেপাশে কয়েকজন বলেন, তিনি পেশায় নির্মাণ শ্রমিক তার গ্রামের বাড়ি ভোলা। কিন্তু তাকে কেনো  মারধর করা হলো এ ব্যাপারে আমরা কিছু জানিনা,স্থানীয়রা আরও বলেন এই এলাকাটিতে মাঝেমধ্যেই মারামারির ঘটনা ঘটে থাকে। প্রশাসনের আরও নজরদারির বাড়ানো দরকার বলে মনে করি

এমএসএম / এমএসএম

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’

বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ

আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি

খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু

ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু

খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও

বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা

ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা