আসছে 'বিষ্যুদবারের গান'
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র চিত্রশিল্প বিষয়ক সংগঠন বৃত্ত কুবি'র আয়োজনে এবার আসছে 'বিষ্যুদবারের গান'। শুক্রবার(৯ সেপ্টেম্বর) সংগঠনের হেড অভ ইভেন্ট ম্যানেজমেন্ট মাহফুজ রাব্বি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার শব্দের আঞ্চলিক রূপ হচ্ছে 'বিষ্যুদবার'। প্রাতিষ্ঠানিক জীবনের গুরুগম্ভীর ভাব কাটিয়ে ওঠার জন্য এরকম আঞ্চলিক উচ্চারণে নাম দেয়া। বৃত্ত কুবি'র 'বিষ্যুদবারের গান' মূলত এক ধরনের গানের আসর। এই গানের আসর সপ্তাহের শেষ কর্ম দিবস বৃহস্পতিবারে করার পরিকল্পনা রয়েছে। সপ্তাহের বাকি দিনগুলোতে শিক্ষার্থীরা একাডেমিক কাজে ব্যস্ত থাকে। ব্যস্ত সময়সূচি থেকে শিক্ষার্থীদের রিফ্রেশমেন্টের জন্য এ আয়োজন করা হবে।
তিনি আরো জানান, এই আসর প্রতি সপ্তাহের বৃহস্পতিবারও হতে পারে আবার প্রতি মাসে যেকোন বৃহস্পতিবার হতে পারে। আসরের আগে 'বৃত্ত কুবি'র ফেসবুক পেজে আপডেট জানিয়ে দেয়া হবে।
এ ব্যাপারে 'বৃত্ত কুবি'র হেড অভ ফাইন্যান্স আরাফাত রাফি বলেন, সপ্তাহের অন্যান্য দিনগুলোতে আমরা প্রাতিষ্ঠানিক পড়ালেখার চাপে বিপর্যস্ত থাকি। শত ব্যস্ততার মধ্যে একটু রিফ্রেশমেন্টের খুঁজে পেতে আমাদের এই উদ্যোগ। আমাদের অন্য আরেকটি প্রজেক্ট 'চিঠি চত্বর'র কাজ চলছে। চিঠি চত্বরের উদ্বোধনের দিন থেকে আমাদের এই আসর শুরু হবে।উল্লেখ্য, বৃত্ত কুবি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র গ্রাফিতি ভিত্তিক সংগঠন। বিশ্ববিদ্যালয়ের মলিন দেয়ালগুলো তাদের রংতুলির ছোঁয়ায় রঙিন হয়ে উঠে।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied