মাদারীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ওসিসহ আহত ৮
মাদারীপুর রাজৈর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ওসিসহ আহত হয় অন্তত ৮ জন। রাজৈর উপজেলার বেপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সপ্তাহখানেক আগে মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় যুব সমাজ। শনিবার বিকেলে বেপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যারয মাঠে টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় অংশ নেয় পশ্চিম রাজৈর একাদশ ও বদরপাশা একাদশের খেলোয়াড়রা। খেলায় মাঝামাঝি সময়ে মাঠের ভেতর পশ্চিম রাজৈর একাদশের খেলোয়াড় সুমন আকনের সাথে বদরপাশা একাদশের খেলোয়াড় রাকিব মাতুব্বরের কথার কাটাকাটি হয়। দুজনের মধ্যে হাতাহাতি ও ধস্তধস্তির ঘটনা ঘটে।
একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে পুলিশ। এ সময় রাজৈর থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ, সেকেন্ড অফিসার (এসআই) নাজমুল হাসানসহ উভয়পক্ষের আহত হন অন্তত ৮ জন। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, পরবর্তীতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied