সেনাপ্রধানের ময়মনসিংহে সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল শফিউদ্দীন আহম্মেদ মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে ময়মনসিংহ জেলার সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেছেন। কোভিড-১৯-এর সংক্রমণ রোধে বেসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার উদ্দেশ্যে গত ১ জুলাই থেকে দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের সদস্যগণ ময়মনসিংহ জেলায় নিয়মিত টহল পরিচালনা করছেন। টহল পরিচালনার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী করোনা মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিজস্ব তহবিল হতে খাদ্যসামগ্রী বিতরণ করছে এবং বিভিন্ন এলাকায় অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপনের মাধ্যমে চিকিৎসা প্রদান করছে।
সেনাবাহিনী প্রধান ময়মনসিংহ সদরের টাউন হল এলাকায় সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেন এবং সেখানে কর্তব্যরত সেনা সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় সেনাবাহিনী প্রধানের সাথে উপস্থিত ছিলেন- জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং ও ডকট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল এসএম মতিউর রহমান ওএসপি, এসইউপি, এএফডব্লিউসি, পিএসসি; এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এএফডব্লিউসি, পিএসসি এবং স্টেশন কমান্ডার ময়মনসিংহ স্টেশন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান এএফডব্লিউসি, পিএসসি।
এ ছাড়াও ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস, বিজিবি সেক্টর কমান্ডার, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, র্যাবের অধিনায়ক আবু নাঈম পরিদর্শনের সময় সেনাবাহিনী প্রধানের সাথে মতবিনিময় করেন।
সেনাবাহিনী প্রধান ময়মনসিংহ এলাকায় চলমান অপারেশন কোভিডের দ্বিতীয় পর্বে সেনাবাহিনী, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও কার্যক্রম প্রত্যক্ষ করে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থাকবে এবং প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের দিকনির্দেশনায় কোভিড-১৯ মহামারী মোকাবেলায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সম্মিলিতভাবে কাজ করে যাবে।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied