ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

শিক্ষার্থীরা চাপা ক্ষোভের কারণে আত্মহনণের পথ বেছে নিচ্ছে : শিক্ষামন্ত্রী


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১-৯-২০২২ দুপুর ৩:৪৭

শিক্ষার্থীরা চাপা ক্ষোভের কারণে আত্মহনণের পথ বেছে নিচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। রোববার সকালে চাঁদপুরের হাইমচরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মেয়েরা অনেক সময়ই নানাভাবে ইভটিজিংয়ের শিকার হয়। সে সমস্যাটি যদি পরিবারের কাছে বলতে না পারে এবং তার শিক্ষকের কাছে বলতে না পারে, সেই চাপা আবেগের কারণে আত্মহননের বহিঃপ্রকাশ ঘটে।

কাজেই আমরা যেন আমাদের সন্তাদের সাথে প্রাণখুলে কথা বলি। তাদের সমস্যার অনুধাবনের চেষ্টা করি। এবং সেটা সংবেদনশীলতা নিয়ে করি। আমরা যেন গোরাতেই সন্তানের কোন সমস্যা দেখলেই তাকে অভিযুক্ত না করি। তাকেই যেন না বলি 'এটা তোমার দোষে হয়েছে।' আমাদের সন্তানদের বোঝাতে হবে। তাদের আবেগ নিয়ন্ত্রণ করা। এমন আবেগর আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।

দীপু মনি আরো বলেন, শিক্ষাথীদের বয়ঃসন্ধিকাল এমন একটি সময়, যখন অনেক ধরনে পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। যেমন শারীরীক ও মানসিক। সব সময় সঠিক তথ্য তারা পায় না। বাবা-মাও ঠিক মতো তাদেরকে বুঝান না। স্কুলে পাঠ্যপুস্তকে যা আছে তাও তাদের ঠিক মতো জানানো হয় না।

এসময় হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রোমান উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস