কঠোর লকডাউনের মধ্যেও বাঘায় সবজির দাম স্থিতিশীল
পণ্যবাহী ট্রাক বা পিকআপকে লকডাউনের আওতামুক্ত রাখা হয়েছে। এর ফলে প্রভাব পড়নি রাজশাহীর বাঘার কাঁচা বাজারে। মঙ্গলবার (৬ জুলাই) উপজেলার কয়েকটি বাজারে এর বাস্তব চিত্র দেখা গেছে। স্বাভাবিক সময়ের মতো ব্যবসায়ীরা একই দামে সবজি বিক্রি করছেন বলে জানা গেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মধ্য কাঁচাসবজি ছাড়া ক্রমাগত মূল্যবৃদ্ধি ভাবিয়ে তুলেছে বাঘার নিম্ন ও মধ্যম আয়ের মানুষকে।
বাঘা বাজারের কাঁচা সবজি ব্যবসায়ী জিল্লুর রহমান জানান, করোনাকালীন বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমে গেছে। বাজারে ক্রেতাসমাগমও কম।
বাঘা বাজারে কাঁচা সবজি বেগুন প্রতি কেজি ৩০-৩৫ টাকা, পটল ২০-২৫ টাকা, ঝিঙে ২০-৩০ টাকা, কোল্ড স্টোরেজ আলু ২০ টাকা, কাকরোল ৪০-৫০ টাকা, মিষ্টি কুমড়া ১৫-২০ টাকা, কাঠুয়া ডাঁটা ১৫-২০ টাকা, কাঁচামরিচ ৩০-৪০ টাকা কেজি এবং লেবু ১০-১৫ টাকা (হালি) টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও পেঁয়াজ প্রতি কেজি ৪৫-৫০ টাকা, রসুন ৫০-৬০, শুকনা মরিচ ১৫০-২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে আদার দাম কিছুদিন আগে ৬০ টাকা কেজি থাকলেও সামনে কোরবানির ঈদ উপলক্ষে ১০০-১২০ টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে।
উপজেলার তেঁথুলিয়া হাটে বাজার করতে আসা ক্রেতা রবিউল ইসলাম জানান, লকডাউনে কাঁচামালের দাম তেমন না বাড়লেও মাছ কিংবা গোশত হাটের দিকে নিম্ন শ্রেণির ব্যক্তিরা যেতে পারছেন না। কারণ এগুলো বেশি দামে বিক্রি হচ্ছে।
এমএসএম / জামান
জমে উঠেছে কৃষি মেলা; নজর কাড়ছে শস্য দানায় আঁকা শালিখার মানচিত্র
বাকেরগঞ্জ কৃষি অফিসের তিন কর্মকর্তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন
টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড-২০২৬
সোনালু ফুলের হলুদ আভায় সেজেছে বারহাট্টার প্রকৃতি
মুরাদনগরে ন্যায্য মূল্যে পণ্য বিতরণ, উপকৃত শতাধিক পরিবার
খাশিয়াল ঘোপে ৬০০ কেজি মাছ অবমুক্ত
গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
কাপ্তাই নবাগত ইউএনও এর সাথে সুরের ধারা পরিবারের শুভেচ্ছা বিনিময়
বিলাইছড়িতে পশু জবাই ও কোরবানি বিষয়ক প্রশিক্ষণ
সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ
হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প
আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
Link Copied