ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ীতে ঝুট গুদামে আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১২-৯-২০২২ দুপুর ১২:১৭
গাজীপুর সিটি করপোরেশন এর  কোনাবাড়িতে একটি ঝুটের গুদামে আগুন লেগে পুড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল।  এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই গুদামের মালিক। সোমবার ভোর সাড়ে চারটার দিকে কোনাবাড়ি দেওয়া‌লিয়াবাড়ি এলাকায় ওই গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 
 
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা  জানায়, ভোর সাড়ে চারটার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ি দেওয়ালিয়া বাড়ি এলাকার বাবু বীম খেতান এর ঝুটের গুদামের একপাশে আগুন দেখতে পেয়ে ফায়ার সা‌র্ভি‌সে খবর দেয় । খবর পেয়ে জয়দেবপুর ও কা‌শিমপুর ডি‌বিএল ফায়ার সা‌র্ভিসের ৩‌টি ইউ‌নিট আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দেয় । ফায়ার সা‌র্ভিসের প্রায় দুই ঘন্টার চেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে আসে । আগুনে  পুড়ে যায় গুদামের বিপুল প‌রিমান ঝু‌টের মালামাল । এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গুদাম মালিক বাবু বীম খেতান । 
কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর  মিরাজুল ইসলাম জানান, অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। 

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ