কলমা আইডিয়াল স্কুলে মাদক সেবনের দায়ে ২ ব্যক্তি আটক
রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নে অবস্থিত আইডিয়াল স্কুল। ওইব্যক্তি মালিকাধীন প্রাইভেট স্কুলের ভিতরে মাদক সেবনের অপরাধে ২ ব্যক্তিকে সন্ধ্যায় আটক করে তানোর থানা পুলিশ। আটককৃতরা হলেন, ওই স্কুলের গাড়ি চালক হারুনুর রশিদ (২৫) ও স্থানীয় বাসিন্দা রকি (২০)। তারা উপজেলার কলমা উত্তরপাড়া ও বেলপুকুর গ্রামের বাসিন্দা।
পুলিশ তাদের দেহ তল্লাসি করে ১২৫ গ্রাম গাঁজা উদ্ধার করে বলে নিশ্চিত করেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া। ওসি জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ ১১টার দিকে পুলিশ স্কটের মাধ্যমে আটককৃতদের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ওই প্রাইভেট স্কুলের মালিক সাদিকুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের পর থেকে হারুন ও রকি স্কুল শিক্ষার্থীদের গাড়িতে নিয়ে আশা-যাওয়া করেন। এজন্য তাদের মাসিক বেতনও দেয়া হয়। সম্প্রতি ১ মাস আগে তিনি জানতে পারেন, গাড়ি চালক হারুন ও রকি স্কুলের ভিতরে প্রতিনিয়ত গাঁজা সেবন করেন। পরে তাদেরকে সতর্ক করা হয়। কিন্তু তারা আবারও স্কুলের ভিতরে গাঁজা সেবন করতে থাকেন। এতে তিনি ক্ষুব্ধ হয়ে তাদেরকে কৌশলে পুলিশের হাতে তুলে দেন। সাদিকুল ইসলাম নাচোল বিএম কলেজের শিক্ষক। তিনি তানোর উপজেলার কলমা বাজারে গড়ে তুলেছেন ‘কলমা আইডিয়াল স্কুল’।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied