ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নড়াইল জেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী সুবাস, সতন্ত্র লড়বেন লিটু


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১২-৯-২০২২ দুপুর ১:০
নড়াইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শনিবার (১০ সেপ্টেম্বর) গণভবনে দলের মনোনয়ন বোর্ডের সভা শেষে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের মনোনিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নড়াইলের ৩টি উপজেলা থেকে মোট ১১ জন আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন। তাদের মধ্যে দলের মনোনিত প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।
 
 অন্যদিকে দলের থেকে মনোনয়ন চেয়ে না পেলেও চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু। নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি।
 
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর দেশের ৬১টি জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস