জবির ১৭ হাজার শিক্ষার্থীর জন্য অ্যাম্বুলেন্স মাত্র ১টি
প্রতিষ্ঠার ১৭ বছর পরেও পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসা ব্যবস্থায় নিয়োজিত রয়েছে একটি মাত্র অ্যাম্বুলেন্স। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে কোনো উন্নত চিকিৎসা ব্যবস্থা না থাকায় আশেপাশের মেডিকেল ও প্রয়োজনে ঢাকা মেডিকেলে রোগী আনা নেয়া করার একমাত্র মাধ্যম এই অ্যাম্বুলেন্স।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থী ১৭ হাজার ৩৮ জন। পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী রয়েছেন প্রায় ৩ হাজার। প্রায় ২০ হাজার শিক্ষার্থী, প্রতিষ্ঠানের সকল শিক্ষক এবং কর্মচারীদের জরুরি সেবায় রয়েছে একটি মাত্র অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স সঙ্কটে আপদকালীন সময়ে দুর্ভোগে পড়ছেন শিক্ষক-শিক্ষার্থী সহ কর্মকর্তা-কর্মচারীরা।
শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের ১৭ হাজার শিক্ষার্থীর মধ্যে একসাথে কয়েকজন অসুস্থ হতেই পারে, কিন্তু আমাদের অ্যাম্বুলেন্স একটি হওয়ার একজনের বেশি অ্যাম্বুলেন্স সেবা পাবে না। তাই তারা একাধিক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার দাবি জানান।
ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সামিরা ইসলাম বলেন, আমার এক বান্ধবীকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার জন্য ফোন দেয়া হলে তারা জানায় অ্যাম্বুলেন্সে আরেকজনকে নিয়ে হাসপাতালে গেছে। তখন বাধ্য হয়ে অনেক কষ্টে রিক্সায় নিয়ে যাওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রীহল ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল' এ থাকেন ১২০০ ছাত্রী। আবাসিক হলের কোনো ছাত্রী রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেও অ্যাম্বুলেন্স সেবা না পাওয়ারও অভিযোগ উঠেছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কোনো আবাসিক হল না থাকায় পুরান ঢাকার বিভিন্ন বাসা বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে থাকেন ছাত্ররা। যার ফলে বেশিরভাগ সময়েই অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া যায়, কিন্তু কোনো শিক্ষার্থীই অ্যাম্বুলেন্স সেবা পায়নি বলে জানা যায়।
বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের এক আবাসিক ছাত্রী জানান, ‘আমার রুমমেট রাত ৩টার দিকে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ায় প্রভোস্ট ম্যামের মাধ্যমে অ্যাম্বুলেন্স চাওয়া হয়, কিন্তু ঘন্টাখানেক অপেক্ষা করার পরেও অ্যাম্বুলেন্স না পেয়ে বাধ্য হয়ে রিক্সায় মেডিকেলে নিয়ে যাওয়া হয়।’
পুরান ঢাকার নারিন্দা এলাকার মেসে থাকা লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ফজলে রাব্বি ক্ষোভ প্রকাশ করে জানান, ‘মাসখানেক আগে হঠাৎ আমার শ্বাসকষ্ট শুরু হয়, আমার রুমমেটরা প্রথমে চেষ্টা করে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স আনার। কিন্তু তারা ব্যর্থ হয়ে পরে রিক্সায় করেই মেডিকেলে নিয়ে যায়।’
এবিষয়ে মেডিকেল সেন্টারের উপ-প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মিতা শবনম সকালের সময়কে বলেন, আমাদের একটি মাত্র অ্যাম্বুলেন্স রয়েছে, আরেকটি অ্যাম্বুলেন্সের জন্য আমরা আবেদন করেছি। এখন একটি দিয়েই কাজ চালাতে হচ্ছে।
তিনি আরও বলেন, দেখা যায় একদিন যদি একাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে তাহলে সমস্যায় পড়তে হয়। তবে এই অ্যাম্বুলেন্সটি না থাকলে অন্য গাড়ির ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে পরিবহন প্রশাসক ড. সিদ্ধার্থ ভৌমিক সকালের সময়কে বলেন, অ্যাম্বুলেন্স কেনার ক্ষেত্রে বাজেটের একটা বিষয় রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্রয়কমিটি সহ আনুষাঙ্গিক আরও কিছু কমিটি আছে, অ্যাম্বুলেন্স ক্রয়ের বিষয়েও তাদের হস্তক্ষেপ প্রয়োজন হয়। সামনের বাজেট আসলে নতুন একটি অ্যাম্বুলেন্স কেনার চেষ্টা করবো।
প্রসঙ্গত, চলতি বছরের ২৬ জুলাই দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে সব ধরনের যানবাহন কেনা বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
এমএসএম / জামান
পবিপ্রবি’তে রিসার্চ মেথোডোলজি ও ননইনভেসিভ সীফুড অ্যানালাইসিস বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ডাকসু সদস্য সর্বমিত্র চাকমার পদত্যাগের ঘোষণা
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বড়লেখায় শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজার
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শেকৃবি ছাত্রদল নেতার খাবার বিতরণ
জকসুর ২৩ কেন্দ্রের ফল, ফের ভিপি-জিএস-এজিএসেে এগিয়ে শিবির
জকসুর ৮ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই
প্রধান শিক্ষককে অবৈধভাবে সাময়িক বহিষ্কারসহ অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
শেষ হলো জকসু নির্বাচন, শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ
জকসু নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আশাবাদী শিক্ষার্থীরা
জকসুর ভোটগ্রহণ শুরু
Link Copied