বড়াইগ্রামে গৃহবধূ বীনার খুনীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন।
নাটোরের বড়াই গ্রামে চৌমুহন গ্রামের গৃহবধূ বিনা খাতুনের (১৮) খুনীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার জোনাইল পাগলা বাজারে রাজাপুর-জোনাইল সড়কের পাশে মানববন্ধন কালে ইউপি সদস্য ইমরান হোসেন কালু, নিহতের শোকাহত পিতা বেলাল হোসেন, মা নাজমা বেগম, ভাই মেহেদী হাসান, সমাজসেবক দুলাল প্রামাণিক ও শামীম আহমেদ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, গত ৪ সেপ্টেম্বর বীনাকে তার স্বামী মাসুম স্বজনদের সহযোগিতায় নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। পরে কৌশলে এটি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে। কিন্তু বীনা যে আত্মহত্যা করেনি, তা পরিষ্কার। তার সারা শরীরে আঘাতের চিহ্ন আছে।
নিহতের ভাই মেহেদী হাসান কান্নাজড়িত কন্ঠে জানান, আমার পিতা থানায় গিয়ে হত্যা মামলা দিলেও তারা তা না নিয়ে নিজেরা ইচ্ছামত অভিযোগ লিখে তাতে জোর করে স্বাক্ষর নিয়েছেন। এ অবস্থায় আমার বোনের খুনীদের উপযুক্ত বিচার নিয়ে আমরা শঙ্কিত। তাই বাধ্য হয়ে পুনরায় কোর্টে হত্যা মামলা দায়ের করেছি। তিনি অধিকতর তদন্ত করে অবিলম্বে বীনার খুনীদের সবাইকে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
তবে জোর করে স্বাক্ষর নেয়ার বিষয়টি অস্বীকার করে বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, এ ঘটনায় থানায় আতœহত্যার প্ররোচণার অভিযোগে মামলা হয়েছে। নিহতের স্বামী ও শ্বশুরকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আদালতের মামলার বিষয়ে এখনও কিছু জানি না। ময়নাতদন্ত প্রতিবেদনে যদি হত্যার প্রমাণ মেলে তাহলে এটি হত্যা মামলায় রুপান্তরিত হবে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস