শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করব না : আলী আকবর
আসন্ন কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন একাধিক ব্যক্তি। তারই মধ্যে তৃণমূলের জনপ্রিয় প্রার্থী ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মো. আলী আকবর। বিগত দিনে রাজনৈতিক কর্মকাণ্ড ও তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালনে স্বচ্ছতার পরিচয় দিয়ে জনপ্রিয়তার সর্বত্রে আলোচনায় এসেছেন তিনি।
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে প্রার্থী হতে পারেন- এমন ধারণায় রাজনৈতিক মহলে চলছে নানা গুঞ্জন। তবে তিনি দলীয় মনোনয়ন পেলেও খুশি, না পেলেও খুশি। কারণ, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রছন্দের প্রার্থীর বিপক্ষে বা নেত্রীর সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করবেন না।
গত রোববার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলুর বাসায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে গিয়ে আলী আকবর এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি দির্ঘ ৩৫ বছর রাজনীতির সাথে জড়িত থেকে কখনো কোনো নির্বাচনে মনোনয়ন চাইনি। বর্তমানে কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে আমি নিজেকে যোগ্য মনে করেছি, তাই দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলাম। কিন্তু জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে গিয়ে কখনো নির্বাচন করিনি, কখনো করবও না। জেলা পরিষদে নেত্রী আমাকে মনোনীত না করলেও আমার বিশ্বাস, আমাকে সামনে আরো বড় কিছু উপহার দেবেন, সে প্রত্যাশাই করছি।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করব। আমি আমার সকল নেতাকর্মীকে সাথে নিয়ে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু ভাইয়ের নির্বাচনে কাজ করব ইনশা আল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ করিম মজুমদারসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ এবং সংবাদকর্মীরা।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
Link Copied