অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়কসমূহের দুরবস্থা এবং জলাবদ্ধতা। শিক্ষার্থীরা জানান, সামান্য বৃষ্টিতেই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়কসমূহ জলাবদ্ধ এবং কর্দমাক্ত হয়ে যাওয়ায় চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
সরেজমিন দেখা যায়, গত কয়েক দিনের বৃষ্টিতে বিশ্ববিদ্যালয়ের মন্দিরসংলগ্ন ১নং গেট থেকে মেয়েদের হলসমূহ, একাডেমিক ও প্রশাসনিক ভবনের রাস্তাসমূহ কর্দমাক্ত ও জলমগ্ন হয়ে পড়ায় স্বাভাবিক চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে।
এ বিষয়ে বশেমুরবিপ্রবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু সুফিয়ান হিমেল বলেন, বিশ্ববিদ্যালয়ের দুটি প্রবেশপথই এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এই রাস্তা যদি এখনই সংস্কার করার ব্যবস্থা নেওয়া না যায়, তাহলে যে কোন মূহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ রইল।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চিফ ইঞ্জিনিয়ার ইস্কান্দার আলী বলেন, বর্তমানে বিভিন্ন নির্মাণ কাজ চলমান থাকায় সড়কের সংস্কারকাজ শুরু করতে কিছুটা দেরি হচ্ছে। তবে ডিসেম্বরের মধ্যেই অধিকাংশ সড়কের সংস্কারকাজ সম্পন্ন করা হবে।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied