ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম


মাজহার তাহমিদ, জাবি  photo মাজহার তাহমিদ, জাবি
প্রকাশিত: ১৪-৯-২০২২ দুপুর ১২:৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. নূরুল আলম। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে চলতি বছরের ১ মার্চ থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্বে ছিলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহমুদুল আলমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুরোধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাময়িক দায়িত্বপ্রাপ্ত উপার্চায পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. নূরুল আলমকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন-১৯৭৩-এর ১১ (১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে শর্তানুযায়ী নিয়োগ দেয়া হলো।

উপাচার্য হিসেবে ড. নূরুল আলমের মেয়াদ হবে চার বছর। এই পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে তাকে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

এর আগে গত ১২ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে অধ্যাপক নূরুল আলম দ্বিতীয় সর্বোচ্চ ভোট পান। বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-১৯৭৩-এর ১১(১) ধারা অনুযায়ী সর্বোচ্চ ভোটপ্রাপ্ত তিনজনের প্যানেল মনোনয়ন শেষে তা রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছে পাঠানো হয় এবং রাষ্ট্রপতি ক্ষমতাবলে প্যানেলের যে কাউকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে চার বছরের জন্য নিয়োগ দিয়ে থাকেন।

উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নূরুল আলম বলেন, এই বিশ্ববিদ্যালয়কে আমি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এজন্য আমি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সকলে যদি আমাকে সহযোগিতা করেন, তাহলে এ যাত্রা আমার জন্য সহজ হবে।

এমএসএম / জামান

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য

একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল

গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন