ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জের ইউনাইটেড হসপিটালে ভয়াবহ অগ্নিকাণ্ড


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৭-৭-২০২১ দুপুর ১০:৩
মানিকগঞ্জের ইউনাইটেড হসপিটালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটজনিত কারণে এই অগ্নিকাণ্ডের স‍ূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিসকর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল ও জমজম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্যদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। ভয়াবহ অগ্নিকাণ্ড চলাকালীন নিজের জীবনবাজি রেখে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রুবেল ওই হসপিটাল থেকে মা ও দুগ্ধজাত শিশুকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেন।
 
বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শরীফুল ইসলাম বলেন, খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় হাসপাতালের ভেতরে ৮ জন রোগী ভর্তি ছিলেন। তাদের সবাইকে জীবিত উদ্ধার করে সদর হাসপাতাল ও জমজম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি। 
 
হাসপাতালের ব্যবস্থপনা পরিচালক মো. আবু রায়হান রাজা বলেন, আই মিন শপিং কমম্পেক্সের নিচতলার ফার্মেসি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। পরবর্তীতে সেখান থেকেই দ্বিতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে। 

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ