ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কুতুবদিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ১ হাজার ৭৪০ শিক্ষার্থী


নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো photo নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৪-৯-২০২২ বিকাল ৫:১৪

কক্সবাজারের কুতুবদিয়া থেকে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১ হাজার ৭৪০ জন শিক্ষার্থী। এরমধ্যে এসএসসি পরীক্ষার্থী ১ হাজার ৩৭২ জন, দাখিল পরীক্ষার্থী ৩৪০ জন এবং দাখিল-ভোকেশনাল পরীক্ষার্থী ২৮ জন।

এবারের এসএসসি-সমমান পরীক্ষা সংশোধিত ও পুনর্বিন্যাস করা সিলেবাসে অনুষ্ঠিত হওয়া পরীক্ষার সময় ৩ ঘণ্টা থেকে কমিয়ে ২ ঘণ্টা করা হয়েছে। এরমধ্যে এমসিকিউ ২০ মিনিট এবং লিখিত পরীক্ষা ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়।

এদিকে, উপজেলায় এসএসসি-সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করার জন্য যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রজব আলী। 

তিনি জানিয়েছেন, উপজেলায় মোট ৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবারের এসএসসি-সমমানের পরীক্ষা। এরমধ্যে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে কুতুবদিয়ার তিনটি কেন্দ্র যথাক্রমে কেন্দ্র-১ কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২৬২ জন।কেন্দ্র-২ ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। এ কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ৬৬৩ জন এবং কেন্দ্র-৩ কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। এ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪৪৭ জন। 

অন্যদিকে দাখিল পরীক্ষা কেন্দ্র বড়ঘোপ ইসলামিয়া ফাযিল মাদ্রাসা। এ কেন্দ্রে অংশ নেবে ৩৪০ জন পরীক্ষার্থী এবং ভোকেশনালের ২৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসবে আল ফারুক দাখিল মাদ্রাসা কেন্দ্রে।

কেন্দ্রের নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন বলে নিশ্চিত করেছেন এই কর্মকর্তা। সেই সাথে প্রতিটি কেন্দ্রে থাকবে মেডিকেল টিম।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়