অবশেষে তানোর তালন্দ কলেজের কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত
‘হাইকোর্টের রিট উপেক্ষা করে নিয়োগ পরীক্ষার আয়োজন’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। ওই সব খবরের সূত্র ধরে অবশেষে আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে কলেজ অধ্যক্ষ বিষ্ণুপদ সরকার নিয়োগ পরীক্ষা স্থগিত করেছেন। গত শনিবার দুপুরে মোবাইলে বিষয়টি নিশ্চিত করেন তিনি। তবে কবে নাগাদ এই নিয়োগ পরীক্ষা ফের অনুষ্ঠিত হবে তা জানাতে পারেননি অধ্যক্ষ। তার এমন বক্তব্যের কল রেকর্ড এ প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।
প্রসঙ্গত, রাজশাহীর তানোর পৌর এলাকার তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজে অনিয়ম করে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন অধ্যক্ষ। এরপর গোপনে দফায় দফায় নিয়োগ বোর্ড বসানোর চেষ্টাও করেন তিনি। কিন্তু দুইবার নিয়োগ পরীক্ষার তারিখ বাতিলের পর গত ১৩ জুলাই একই পদে আবারো নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়াগ পরীক্ষার বোর্ড বসানোর চেষ্টা করেন অধ্যক্ষ।
অধ্যক্ষের গঠিত নিয়োগ বোর্ডের বৈধতা চালেঞ্জ করে গত ১লা আগস্ট ২০২২ তারিখে তানোর পৌরসভার সাবেক কাউন্সিলর পিয়ারুল হক হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। যার নম্বর (৮৪৩২/২০২২)। উক্ত রিটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক, রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, রাজশাহী সরকারি কলেজ অধ্যক্ষ, জাতীয় বিশ^বিদ্যালয়ের কলেজ পরিদর্শক, রাজশাহী জেলা প্রশাসক, তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও অত্র কলেজ গভর্নিং বডির সভাপতি এবং দুইজন সদস্য সহ মোট ১৩ জনকে বিবাদী করা হয়।
মহমান্য হাইকোর্টের রিট উপেক্ষা করে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে কর্মচারী নিয়োগ পরীক্ষার নতুন তারিখ আজ ১০ সেপ্টেম্বর বেলা ১১ টায় রাজশাহী সিটি কলেজে নির্ধারণ ও চাকুরী প্রার্থীদের অনুকূলে প্রবেশপত্র ইস্যু করেন কলেজ অধ্যক্ষ। শুধু তাই নয়, অধ্যক্ষ স্বাক্ষরিত ওই প্রবেশপত্র পিয়নের মাধ্যমে ৭ সেপ্টেম্বর চাকুরী প্রার্থীদের প্রদানও করেছেন। যার একাধিক কপি এই প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।
অধ্যক্ষের এমন অনিয়ম-দুর্নীতির নিয়োগ বোর্ড স্থগিত চেয়ে তানোর পৌরসভার সাবেক কাউন্সিলর পিয়ারুল হক বাদী হয়ে সম্প্রতি আজ সকালে রাজশাহীর জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। এর অনুলিপি দেয়া হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক পরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে। যার প্রেক্ষিতে অধ্যক্ষ বিষ্ণুপদ সরকার বাধ্য হয়ে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছেন বলে জানান তিনি।
এমএসএম / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied