দুর্গাপুরে এই প্রথম হরিজন সম্প্রদায়ের মেয়ের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ
নেত্রকোনার দুর্গাপুরে শত বছরের মধ্যে হরিজন সম্প্রদায়ের (সুইপার) এক মেয়ে বেবী বাস্পর ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করায় হরিজন সম্প্রদায়ের মধ্যে আনন্দ বিরাজ করছে। বেবী স্থানীয় জহুরা জালাল বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
এ নিয়ে বেবী বাস্পরের মা মালা বাস্পর জানান, আমরা হরিজন সম্প্রদায়ের মানুষ। আমাদের সম্প্রদায় থেকে কেউ পড়াশোনা করবে এটা ভাবতেও পারি না। বেবী পরীক্ষা দেয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
পরীক্ষার্থী বেবী বাষ্পর জানায়, আমার মা ইউএনও অফিসের ঝাড়ুদার। আমরা নিচু সম্প্রদায়ের লোক বিধায় আমাদের সবাই নিচু চোখে দেখে। আমার ইচ্ছা আমি প্রশাসনের একজন বড় কর্মকর্তা হব। আমি চাকরি করে আমার সম্প্রদায়ের ছেলে-মেয়েদের পড়াশোনা করাতে সহায়তা করব। আমার বাবা নির্মল বাষ্পর আমায় ছোট রেখেই মৃত্যুবরণ করেছেন। আমার এক ভাই, সেও বেকার। খুব কষ্টে আমাদের সংসার চলছে। আপনারা আমার জন্য দোয়া করবেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মেহের উল্লাহ বলেন, বেবী বাস্পরের মা ইউএনও অফিসের ঝাড়ুদার। তার মেয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে শুনে খুবই ভালো লাগল। সে অত্যন্ত বিনয়ী এবং মেধাবী। আমরা তার সফলতা ও সার্বিক মঙ্গল কামনা করছি।
এমএসএম / জামান
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন