ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আনোয়ারায় জুঁইদন্ডী আখতারুজ্জামান বাবু সড়ক বিলীনের পথে


আনোয়ারা প্রতিনিধি  photo আনোয়ারা প্রতিনিধি
প্রকাশিত: ৭-৭-২০২১ দুপুর ১০:৪১
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় আনোয়ারার জুঁইদন্ডী খুরুস্কুল এলাকার আখতারুজ্জামান বাবু সড়কটি বিলীন হওয়ার পথে
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় আনোয়ারার জুঁইদন্ডী খুরুস্কুল এলাকার আখতারুজ্জামান বাবু সড়কটি বিলীন হওয়ার পথে
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুইঁদন্ডী ইউনিয়নের দক্ষিণ খুরুস্কুল আখতারুজ্জামান চৌধুরী বাবু সড়কটি বিলীন হওয়ার পথে। দীর্ঘ এক যুগ ধরে সড়কটিতে একমুঠো মাটিও পড়েনি। ফলে সড়কটি এখন ক্ষয় হতে হতে জমির সাথে একাকার হয়ে যাচ্ছে। এতে ওই এলাকার তিন শতাধিক পরিবার পড়েছে চরম ভোগান্তিতে। বর্ষাকালে তাদের হা‍ঁটুপানি মাড়িয়ে চলাচল করতে হয়। কোমলমতি শিক্ষার্থীরা কাদা-পানি মাড়িয়ে খুরুস্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় মাদ্রাসায় আসা-যাওয়া করে। সড়কটি দ্রুত সংস্কারের আওতায় আনার জন্য অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী। 
 
সরেজমিন দেখা যায়, জুঁইদন্ডী দর্জিপুকুর থেকে খুরুস্কুল সেন্টার পর্যন্ত দেড় কিলোমিটার সড়কটি ২০০০ সালে একবার মাটি ভরাটের কাজ করে এনজিও সংস্থা কারিতাস। সে‍ই থেকে আজ পর্যন্ত সড়কটিতে আর কোনো মাটি পড়েনি। ফলে সড়কটি এখন জমির সাথে মিশে নিশ্চিহ্ন হওয়ার পথে। বিভিন্ন স্থান ভেঙে খালে পরিণত হয়েছে। আবার কোথাও হাঁটু সমান কাদা। ফলে এই এলাকার তিন শতাধিক পরিবারের অনেক দূর ঘুরে মূল সড়কে উঠতে হয়। এ সড়ক দিয়ে জুঁইদন্ডী, খুরুস্কুল, সরেঙ্গাসহ আশপাশের এলাকার প্রায় ১০ হাজার মানুষ বটতলী বাজারসহ বিভিন্ন হাট-বাজার ও উপজেলা সদরে যাতায়াত করেন। এছাড়া সড়কটি এই এলাকার ব্যবসা-বাণিজ্য, কৃষিকাজের জন্য অতিগুরুত্বপূর্ণ। কিন্তু সড়কটির প্রতি স্থানীয় জনপ্রতিনিধিসহ কারো নজর নেই। ফলে এক যুগেও সড়কটির সংস্কার কাজ সম্ভব হয়ে ওঠেনি। ফলে এলাকার লোকজনের ভোগান্তি পিছু ছাড়ছে না।
 
স্থানীয় বাসিন্দারা জানান, আখতারুজ্জামান চৌধুরী সড়কটি অতিগুরুত্বপূর্ণ একটি সড়ক। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি বিলীন হওয়ার পথে। শত শত মানুষ এখন বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করেন। এতে সময়ও বেশি লাগে। কষ্টও বেশি। কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন অনেক কষ্টে স্কুল-মাদ্রাসায় যাতায়াত করে।
 
স্থানীয় চেয়ারম্যান মোরশেদুর রহমান খোকা বলেন, এখানে আমার কোনো দায়বদ্ধতা নেই। আমি তো সড়কটির কথা জানি না। স্থানীয় লোকেরা আমাকে কখনো জানায়নি। আমি কাজ করব কিভাবে? এখন এটা নিয়ে রাজনীতি করা হচ্ছে, ৫ কোটি টাকার বেড়িবাঁধ নির্মাণে অনিয়ম হওয়ার কারণে সেখান দিয়ে পানি ঢুকে সড়কগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এটা কেউ দেখে না।
 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, সড়কটির নাম আমি কখনো শুনিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখলাম। স্থানীয় চেয়ারম্যান বা সদস্যরা প্রস্তাব পাঠালে আমরা সেটা অনুমোদন করে থাকি। আগামীতে বরাদ্ধ ‍এলে সড়কটিতে সংস্কারের কাজ করা হবে।

এমএসএম / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা