গলাচিপায় আনন্দঘন পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত
পটুয়াখালীর গলাচিপায় ২০২২ সালের এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনালের প্রথম দিনের পরীক্ষা উৎসবমুখর, শান্তিপূর্ণভাবে ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে উপজেলার ১০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়। এরমধ্যে এসএসসি পরীক্ষার ৬টি, দাখিল পরীক্ষার ২টি, এসএসসি ভোকেশনাল পরীক্ষার ২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা কেন্দ্রে ৩০ মিনিট পূর্বে সকল শিক্ষার্থীদের প্রবেশ করানো হয়। তবে সকাল সাড়ে ৯টা থেকেই বিভিন্ন কেন্দ্রের সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি দেখা গেছে। এবারের পরীক্ষা করোনাভাইরাস ও বন্যার কারণে দুই দফা পিছিয়ে দুই ঘণ্টার পুর্নবিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হয়। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হয়। বহুনির্বাচনি (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২০ মিনিট এবং সৃজনশীল (CQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ১ ঘণ্টা ৪০ মিনিট ছিলো। এ পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্যমতে, এ বছর এসএসসি সাধারণ শাখায় ২ হাজার ৮৫৬ জন, দাখিল পর্যায়ে ৮০৩ জন এবং ভোকেশনাল পর্যায়ে ৫৫৬ জনসহ মোট ৪ হাজার ২১৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। স্বাস্থ্য বিধি মেনে ১০টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। এতে জেনারেল, কারিগরি ও মাদ্রাসায় মোট- ৪ হাজার ২শত ১৩ জন পরীক্ষার্থীদের মধ্যে ১০৪ জন অনুপুস্থিত ছিল।
সরেজমিনে পরীক্ষা শুরুর পরে কেন্দ্র গুলোতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা সহ দায়িত্ব প্রাপ্ত সরকারি কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, উপজেলার ১০টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা সুন্দর, শান্তিপূর্ণভাবে ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া পরীক্ষা সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত করতে কেন্দ্রগুলোতে একটি মেডিকেল টিম কাজ করে। পুশিল কেন্দ্রের বাহিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। কেন্দ্রের চারপাশে ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকায় পরীক্ষার সময় কেন্দ্রের চারপাশে জনসমাগম বা জড় হওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানায় প্রশ্নমালা সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী ভালো হয়েছে এবং সুষ্ঠু সুন্দর পরিবেশে পরীক্ষা হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন।
এমএসএম / জামান
সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ টাকা আত্মসাৎ আত্মগোপনে পিতা পুএ
বিলাইছড়িতে বন্যা দুর্গতদের পাশে সেনা জোন
মনপুরায় ডিসির অনুমোদন ছাড়াই ইটভাটা, ভেঙে গেল ৪ হাজার মানুষের একমাত্র সেতু
দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন
পটুয়াখালীতে জলাবদ্ধতায় নাকাল পৌর শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা,
শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
Link Copied