ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের প্রার্থী বিনাপ্রতিদ্বন্ধিতায় বিজয়ের পথে


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৫-৯-২০২২ বিকাল ৫:৪৯
মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত প্রার্থী মুনির চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. রহিমা খাতুনের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেয়ায় একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে তিনি বিজয়ের পথে রয়েছেন।
 
এছাড়াও বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত জেলার ৫টি উপজেলায় সংরক্ষিত নারী আসনে ৮ জন এবং সাধারণ সদস্য পদে ১৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
 
মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. রহিমা খাতুন জানিয়েছেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময়ে বিকেল ৪টা পর্যন্ত জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১ জন, সাধারণ সদস্য পদে ১৬ জন এবং সংরক্ষিত পদে ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় আ’লীগ মনোনীত প্রার্থী বিজয়ের পথে রয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে এখনই তাকে বিজয়ী ঘোষণা করা যাচ্ছে না। 
 
তিনি আরো জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ১৫ সেপ্টেম্বর। মনোয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর। মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৮৪২ জন।
 
বৃহস্পতিবার সারাদিনই প্রার্থী ও সমর্থকদের মধ্যে উৎফুল্লা-উদ্দীপনা দেখা গেছে। অনেকের সাথেই নির্ধারিত লোকের চেয়ে বেশি কর্মী-সমর্থক নিয়ে মনোনয়নপত্র দাখিল করতে দেখা গেছে।

এমএসএম / জামান

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু