চট্টগ্রামে আবারো আটক সেই ভুয়া এফসিপিএস ডাক্তার খোরশেদ
অবশেষে নগরীর কাট্টলি থেকে আবারো ধরা পড়ল সেই ভুয়া এফসিপিএস ডাক্তার (ওয়ার্ড বয়) খোরশেদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড বয় ছিলেন তিনি। হয়ে গেলেন এফসিপিএস ডাক্তার। ফার্মেসিতে চেম্বার খুলে রোগী দেখার সময় খোরশেদ আলম নামে এই ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৬ জুলাই) দুপুর ১টায় কর্নেল জোন্স রোডের কাট্টলি মেডিকেল হল থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন আকবরশাহ্ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জহির হোসেন। গ্রেপ্তারকৃত মো. খোরশেদ আলম (৪২) হাটহাজারী উপজেলার আব্দুর রহিমের ছেলে। তিনি নগরীর সরাইপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।
আকবরশাহ্ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জহির হোসেন জানান, নিজেকে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন বলে পরিচয় দিত খোরশেদ আলম। নামের পাশে লিখতেন এফসিপিএস (মেডিসিন), এমডি (নিউরোলজি) ডিগ্রি। কিন্তু আটকের পর জিজ্ঞাসাবাদে এসবের কোনো ডকুমেন্ট প্রদান করতে পারেননি তিনি। পরে স্বীকার করেন তিনি প্রকৃতপক্ষে অষ্টম শ্রেণি পাস। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কাজ করতেন।
উল্লেখ্য, খোরশেদকে এর আগে ২০১৭ সালে মাগুরায় ভুয়া চিকিৎসক হিসেবে ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড এবং ২০১৩ সালে কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের দণ্ড দিয়েছিল।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই