ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে স্বামী পরকীয়া দেখে ফেলায় লজ্জায় স্ত্রীর আত্মাহত্যা


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৭-৯-২০২২ দুপুর ৩:৫
মাদারীপুর সদর উপজেলায় স্ত্রীর পরকীয়া প্রেম স্বামী দেখে ফেলায় লজ্জায় স্ত্রীর আত্মহত্যা করেছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার কলেজ রোড এলাকার ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। মৃত সাবিহা বেগম কালকিনি উপজেলার মিয়ারহাট ইউনিয়নের ভবানীপুর  গ্রামের বোরহান সরদারের মেয়ে। সাবিহা বেগমের ইশিতা নামে ১৫ মাসের  একটি কন্যাসন্তান রয়েছে।
 
এলাকাবাসী ও  নিহত সাবিহার স্বামীর অভিযোগে জানা যায়, কালকিনি উপজেলার মিয়ারহাট ইউনিয়নের ভবানীপুর এলাকার রুবিন ফারহান ও নিহত সাবিহা সৈয়দ আবুল হোসেন কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়া অবস্থায় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এই সম্পর্ক থাকার কারণে রুবিন ফারহান সাবিহার মাদারীপুর সদর উপজেলা কলেজ রোড এলাকার ভাড়াটিয়া বাসায় মাঝে মাঝে আসত। সাবিহার স্বামী শুক্রবার জুমার নামাজ শেষে যখন বাসায় আসে তখন প্রেমিক রুবিন ফারহান তার বাসা থেকে বের হন। আসা-যাওয়ার  বিষয়টি দেখে আশপাশের প্রতিবেশীরা তার স্বামীকে বলে দেন।
 
এই লজ্জায় সাবিহা ঘরের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় হাসপাতালে নিয়ে আসার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোবায়েত ইবনে হাবিব বলেন, সাবিহা নামে এক কলেজ পড়ুয়া ছাত্রী ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে কখন আত্মা হত্যা করেছে সেটা আমরা জানি না। কিন্তু হাসপাতালে আসার পরই তাকে আমরা মৃত অবস্থায় পেয়েছি।  বিষয়টি জানাজানি হলে কথিত প্রেমিক রুবিন ফারহান পলাতক আছে।
 
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ব্যাপারে প্রাথমিকভাবে আত্মহত্যার ধারণা করা হয়েছে। তদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

এমএসএম / জামান

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু