ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কারাগারে ভাইকে দেখতে গিয়ে গাঁজাসহ আটক


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৭-৯-২০২২ দুপুর ৩:২২
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হাজতি চাচাতো ভাইকে দেখতে গিয়ে গাঁজাসহ আটক হয়েছে এক যুবক। শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কাশিমপুর প্রধান কারাফটকের আরপি চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।আটককৃত হলেন আরিফ হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার বর্জিতা গ্রামের শরিফ হোসেনের ছেলে।
 
কারা সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে কাশিমপুর কারাগার-১-এ বন্দি চাচাতো ভাই রাসেলের সাথে দেখা করতে আসে গ্রেপ্তার হওয়া আরিফ। পরে আরপি চেকপোস্টে কারারক্ষীরা তার দেহ তল্লাশি করেন। এ সময় তার প্যান্টের পকেট থেকে ১ পুরিয়া গাঁজাসহ আটক করে কোনাবাড়ী থানা পুলিশে খবর দেন তারা।
 
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, খবর পেয়ে ওই আটককৃত আসামিকে থানায় আনা হয়েছে। তিনি পকেটে গাঁজা নিয়ে তার চাচাতো ভাইয়ের সাথে দেখা করতে এসেছিলেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ