ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী নারায়ন রক্ষিতের দুই সমর্থনারীকে অপহরণের অভিযোগ


নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো photo নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৮-৯-২০২২ দুপুর ১১:৫৯

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জয় প্রকাশ নারায়ণ রক্ষিতের মনোনয়নে প্রস্তাবককারী ও সমর্থনকারীকে আওয়ামী লীগ প্রার্থী এটিএম পেরারুল ইসলামের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সাতকানিয়ার গ্রামের বাড়ি থেকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।  

গতকাল শনিবার বিকাল ৫টায় চট্টগ্রাম প্রেস ক্লবে জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলার উদ্যোগে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জয় প্রকাশ নারায়ণ রক্ষিত এর প্রস্তবককারী আকতার কামাল  ও সমর্থনকারী আবু তাহেরকে গ্রামের বাড়ি থেকে  জোরপূর্বক অপহরণ ও প্রাথীকে  হুমকি প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করেন জাতীয় হিন্দু মহাজোটের প্রার্থী জাতীয় স্বাধীনতা পার্টির মহাসচিব ও জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জয় প্রকাশ নারায়ণ রক্ষিতকে নির্বাচন থেকে সরে যেতে প্রতি নিয়ত হুমকি। প্রস্তাবকারীদের উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

আওয়ামী লীগ মনোনিত প্রার্থী এটিএম পেয়ারুকে আওয়ামী লীগের মনোয়ন দেয়ায় তৃণমূল নেতা কর্মীদের ক্ষোভ সৃষ্টি হয়েছে। নির্বাচনে পরাজয়ের ভয়ে জোর পূর্বক নির্বাচন থেকে সরে দিয়ে খালি মাঠে গোল দেয়ার চেষ্টা করতেছে। চট্টগ্রামের কোন এলাকার মানুষ পেয়ারুকে পছন্দ করে না। এমন কি ফটিকছড়ীর লোকজনও এবং জনপ্রতিনিধিরাও পেয়ারুকে ভোট দিবে না। সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন স্বাধীনতা পার্টি, চট্টগ্রাম বিভাগের সভাপতি  ইঞ্জিনিয়ার সুভাষ গুহ, জাতীয় হিন্দু মহাজোট  কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব দীপক কুমার পালিত, স্বাধীনতা পার্টি চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক  প্রকৌশলী স্বপন নাথ, বাংলাদেশ  হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক  ডা. বিধান মিত্র।

চেয়ারম্যান প্রার্থী জয় প্রকাশ নারায়ণ রক্ষিত আরো বলেন, গত জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হলেও প্রধানমন্ত্রীর ফোন করে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেন পরবর্তী নির্বাচনে নির্বাচন করার জন্য নির্দেশ দিয়েছিলেন প্রধানন্ত্রী। তিনি আরও দাবি করেন দেশে হিন্দু হয়ে জন্ম নেয়া কি অপরাধ ? নির্বাচন করার সবার গণতান্ত্রিক অধিকার রয়েছে। সারা দেশে চেয়ারম্যান পদে এক মাত্র হিন্দু বা সংখ্যালঘু পরিবারের  থেকে চট্টগ্রাম থেকে একমাত্র প্রার্থী। প্রস্তাবকারী ও সমর্থনকারীকে দ্রুত উদ্ধার করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।  অপহরণের বিয়ষটি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশ গুপ্ত এবং ভারতীয় হাইকমিশনারকে বিষয়টি জানানো হয়েছে বলে জানান।  

এমএসএম / জামান

ঘিওরে নৌকার হাট জমজমাট ব্যস্ত নৌকা শিল্পে সাথে জড়িত কারিগররা

লাকসামে তিন -শিশুকে যৌন নিপীড়ন অভিযুক্ত মকবুল গ্রেফতার

নওগাঁ-৬ আসনের এমপি রেজুর নিজস্ব অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে পুলিশ বক্স

লাকসামে রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

সিংড়ায় ১৯৮১ সালে খননকৃত গ্যাসকুপ, রাতারাতি বন্ধ, হাজারো প্রশ্ন!

মহারশি নদীর বন্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেওয়া হবেঃ ত্রাণ প্রতিমন্ত্রী

জাল দলিলে নামজারির অভিযোগ থাকা ভূমি কর্মকর্তা পুরস্কৃত, মদনে সচেতন মহলে ক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

মোহনগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদ শূন্য

বিশ্ব বাঘ দিবস আজ: সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়ে ১২৫, প্রযুক্তিনির্ভর সুরক্ষায় আশার আলো

আশুলিয়ার বেশিরভাগ সড়ক-মহাসড়ক গিলে ফেলেছে ব্যাটারিচালিত রিকশা

ভূরুঙ্গামারীতে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাগাছসহ মাদক কারবারি গ্রেফতার

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকার ফান্ড গঠন করলেন প্রধানমন্ত্রী