কুমিল্লার লাকসামে জোরপূর্বক বাড়ির চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ
পূর্বশত্রুতার জের ধরে কুমিল্লা লাকসাম উপজেলার বড় বাম গ্রামে জোড়পূর্বক বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিবেশী ইব্রাহিম মিয়ার বিরুদ্ধে। বর্তমানে মাছের খামার, ও মানুষের বাড়ির পিছন দিয়ে অন উপযোগী রাস্তা দিয়ে জিবনের ঝুকি নিয়ে চলাচল করছে কয়েকটি পরিবার। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধির কাছে অভিযোগ করলে তারা আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দিয়ে এড়িয়ে যায়।
স্থানীয়সূত্রে জানা যায়, জমি বিরোধের জের ধরে বড়বাম গ্রামের এয়াকুব আলীর ছেলে ইব্রাহিম রাস্তার পাশে জমি ক্রয় করে পিছনে বসবাস কারী আবদুল মতিন ও তার পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এতে আবদুল মতিনের মেয়েদের বিয়ে সাদি ও সন্তানের পড়ালেখা এবং দৈনন্দিন চলাফেরা হুমকির মুখে পড়ছে।
বিষয়টি নিয়ে আদালতে মামলা দায়ের করার পর পুলিশ সরে জমিনে গিয়ে তদন্ত প্রতিবেদন রিপোর্ট জমা দেন। পরবর্তিতে আদালত বিষয়টি আমলে নিয়ে আবদুল মতিনের বাড়ির রাস্তা চলাচলের সুযোগ দিতে নিদের্শ প্রদান করেন। তবে বিষয়টি নিয়ে আমলে নিচ্ছে না কেহ, এমন অভিযোগ করেন ভোক্তভোগী আবদুল মতিন। তবে রাস্তা বন্ধের বিষয় প্রতিবাদ করলে তাদের উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুরের অভিযোগ করেন ভোক্তভোগী পরিবারের সদস্যরা।
এ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার বাচ্চু মিয়া মুঠোফোনে জানান, আবদুল মতিন আমার আত্মীয়, তারা স্থানীয় গাম্য শালিস মানেন না, অভিযুক্ত ইব্রাহিম আবদুল মতিনের কাছ থেকে জায়গা পাওনা, সে জায়গা দখল না দেয়ায় বাড়ির রাস্তা বন্ধ করে দিয়েছে।
এ বিষয় ইব্রাহিমের পরিবারের সাথে বাড়িতে গিয়ে কথা বলতে চাইলে বাড়িতে পুরুষ নেই বলে বাড়ির গেইট বন্ধ করে দেন পরিবারের সদস্যরা।
তবে বিষয়টি নিয়ে ভোক্তভোগী পরিবার জানায়, আমরা দির্ঘ ৫০ বছরের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায় এখন আমরা চার দিক থেকে বন্ধি। বাড়ি থেকে বের হতে চাইলে আশে পাশের মানুষের জমির ওপর ও বাড়ির ভেড়া টপকিয়ে পার হতে হয় জিবনের ঝুকি নিয়ে। আমরা প্রশাসন ও স্থানীয়দের কাছে এর বিচার চাই।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন