মঠবাড়িয়ায় পল্লী বিদ্যুতের জোনাল অফিস উদ্বোধন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পল্লী বিদ্যুতের সদ্য নির্মিত ভবন জোনাল অফিস সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় শুভ উদ্বোধন করা হয়। মঠবাড়িয়া জোনাল অফিসের ডিজিএম নিত্যানন্দ কুণ্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডা. রুস্তুম আলী ফরাজী এমপি।
তিনি বলেন, মঠবাড়িয়ার গণমানুষের অধিকার আদায়ে আমার আন্দোলনের অন্যতম অধ্যায় ছিল ৫ লাখ মানুষের ঘরে ঘরে বিদ্যুত সুবিধা পৌঁছে দেয়া। যে ওয়াদা আজ পূর্ণ হতে চলেছে। বিচক্ষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক প্রজ্ঞার প্রতিফলন হিসেবে দেশের দুর্গম সাগরের প্রতিকূলতা মাড়িয়েও সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সেসব অবহেলিত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে পর্যন্ত বিদ্যুৎ সেবা দিতে সক্ষম হয়েছেন। যার ফলশ্রুতিতে দেশের প্রতিটি গ্রাম যেন আজ রাতের শহরে রূপ নিয়েছে।
এ সময় বক্তব্য রাখেন- শাখাওয়াত জামিল সৈকত সহকারী কমিশনার ভুমি, শেখ মোহাম্মদ আলী পিরোজপুর পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার, উপস্থিত ছিলেন মুহা. নুরুল ইসলাম বাদল থানা অফিসার ইনচার্জ। বক্তব্য রাখেন রফিকুল ইসলাম টুকু পৌর সভাপতি জাতীয় পার্টি, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, প্রফেসর ফারুক হাসান ও মোতালেব হোসেন রুস্তুম আলী ফরাজী কলেজ প্রমুখ।
এমএসএম / জামান
উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ