ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে যুবকের মৃতদেহ উদ্ধার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৮-৫-২০২১ দুপুর ১২:৫৯
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় রমজান আলী (৩০) নামে এক ব্যক্তির  মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ মে) সকালে উপজেলার শিমুলিয়া এলাকার ফসলের মাঠ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। রমজান আলী ওই এলাকার মৃত লেবু মিয়ার ছেলে। তিনি ঢাকার উত্তরায় একটি প্রিন্টিং প্রেসে কাজ করতেন।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সাপ্তাহিক ছুটি কাটাতে রমজান আলী বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। রাত ১০টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর বাজারে পৌঁছে তিনি তার স্ত্রীর সাথে ফোনে কথা বলেন। এ সময় রমজান তার স্ত্রীকে বলেন তিনি দ্রুততম সময়ের মধ্যেই বাড়ি পৌঁছে যাবেন। কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি। এমনকি ঘণ্টাখানেক পর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকেন। এভাবে বিভিন্ন স্থানে তাকে খোঁজ করার পরও তার সন্ধান পাননি পরিবারের লোকজন।
 
এদিকে, শুক্রবার সকালে স্থানীয়রা মাঠে কাজ করতে গেলে রমজান আলীর রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে তার পরিবার ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম‍ৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর জানান, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান তিনি।
 
ঘটনাস্থল পরিদর্শন করে শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা জানান, খবর পেয়ে নিহতের ম‍ৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলা, মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে দ্রুততম সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের কারণ জানতে এবং খুনিদের ধরতে পুলিশ মাঠে কাজ শুরু করেন। 

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ