খুলনা-বরিশাল-সন্ন্যাসী রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
শরণখোলা-মোড়েলগঞ্জ-মোংলা রুটে চলাচলকারী যাত্রীদের বরিশাল রুটে আসার প্রধান মাধ্যম হলো সন্ন্যাসী খেয়াঘাট। প্রতিদিন কয়েক হাজার যাত্রী পারাপার করে এই ঘাট থেকে। তবে প্রতিনিয়ত তাদের জনভোগান্তিতে পড়তে হয়।
খেয়াঘাটের দায়িত্বে থাকা ইজারাদারদের খারাপ ব্যবহার আর অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে ভোগান্তির শিকার তাসলিমা আক্তার বলেন, আমরা আগে পার হতাম ৫ টাকা দিয়ে, পরে ১০ টাকা হয়। কিন্তু এখন নতুন ইজারাদার ১৫ টাকা আদায় করছে, যা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য।
যাত্রী আলী আব্বাস বলেন, আমরা প্রতিনিয়ত এই ঘাট থেকে চলাচল করি। নতুন ইজারাদারের দুর্ব্যবহার আর অতিরিক্ত ভাড়া আদায় আমাদের খুব ভোগান্তির শিকার হতে হয়।
ট্রলার চালক জানান, আমাদের ইজারাদার ১১ লাখ টাকা দিয়ে ডাক রেখেছে। এজন্য অতিরিক্ত ভাড়া আদায় করতে হয়।
১৬নং ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার সাইদুর রহমান বলেন, মোড়েলগঞ্জ উপজেলা প্রশাসন আমাকে দেখভাল করার দায়িত্ব দিয়েছে। নির্দিষ্ট জায়গা থেকে দূরে থামানোর কারণে নির্দিষ্ট ভাড়া থেকে একটু বেশি নিতে হয়। তবে যাত্রীদের সাথে খারাপ ব্যবহারের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
ইন্দুরকানী উপজেলা প্রশাসনের লুৎফুন্নেসা খানম বলেন, আমরা এ বিষয়ে আরো অভিযোগ শুনেছি। খুব দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে
এমএসএম / জামান
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ