ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ২০-৯-২০২২ দুপুর ১:৩৮

নেত্রকোণার দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে নাইম মিয়া নামে ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

(২০ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের পাটলী গ্রামে এ ঘটনাটি ঘটে। শিশু নাইম ওই গ্রামের আলমগীর মিয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়,পরিবারের লোকজন ঘরের কাজে ব্যস্থ এ-সময় শিশু নাইম বাড়ির উঠানে একটি প্লাস্টিক বল নিয়ে খেলা করছিল। কিছুক্ষণ পরে বাড়ির লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে খোঁজাখুঁজি করলে শিশুটির মৃতদেহ পাওয়া যায়। স্থানীয়দের ধারনা খেলার সময় বল টি পুকুরের পানিতে পড়ে যায়। তখন নাইম বলটি পানি থেকে আনতে যাওয়ায়,এক পর্যায়ে নাইম পুকুরের পানিতে ডুবে যায়। 

ইউপি সদস্য ফজলু রহমান জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। আমি শুনা মাত্রই নিহতের বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছি। 

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ সাহা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। 

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত