সুনামগঞ্জে এলজিএসপির কর্মশালা গ্রামীন অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখছে
লোকাল গর্ভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টে-৩ এর অগ্রগতি ও অর্জন অবহতিকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন’র সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সুমন মিয়া, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে, সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার, সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন সহ জেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, এলজিএসপি মাধ্যমে জেলার প্রতিটি ইউনিয়নের গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন হচ্ছে। ২০১৭ সাল থেকে চলতি বছর পর্যন্ত ৬ বছর মেয়াদী এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৭৪৪ কোটি টাকা। এতে বাংলাদেশ সরকার ৩ হাজার ১৫৩ কোটি টাকা ও বিশ^ব্যাংক থেকে ২৫৯১ কোটি টাকা ঋণ পাওয়া গেছে। এই প্রকল্পের বরাদ্দের টাকা সরাসরি দেশের ৪৫৭১ টি ইউনিয়ন পরিষদের ব্যাংকে পাঠানো হয়েছে। এলজিএসপি মাধ্যমে গ্রামের রাস্তাঘাট, ব্রিজ কালর্ভাট, পরিবেশ উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন, বিকাশে কাজে লাগছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত