ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে সেনানিবাসের খাদ্য সহায়তা প্রদান


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৭-৭-২০২১ বিকাল ৫:১
মাছ ধরা বন্ধ থাকায় কুয়াকাটার কর্মহীন জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে শেখ হাসিনা সেনানিবাস। আজ বুধবার (৭ জুলাই) বেলা ১১টায় কুয়কাটা সৈকতসংলগ্ন এলাকায় দুস্থদের ঘরে ঘরে গিয়ে এ খাদ্য সহায়তা প্রদান করেন ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মুনীর হোসেন। ৭ পদাতিক ডিভিশনের উদ্যোগে ৭ আর্টিলারি ব্রিগেডের ৪৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির নিজস্ব তহবিল থেকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।
 
৪৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমিনুল ইসলাম পিএসসি উপস্থিত থেকে ৫০ জেলে পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, আটা, তেল, লবণের এ খাদ্য সহায়তা প্রদান করেন।
 
এ সময় তিনি বলেন, বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী জীবনবাজি রেখে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের যে কোনো সংকটময় মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা