আমাদের এই দেশ
আমাদের এই দেশ
মো ইমাম হোসেনসুবিশাল ধরণীতে আমাদের এই দেশ,
রূপ গুন বলি যত হবেনা তা বলা শেষ।
আমাদের এই দেশে মনোরম পরিবেশে,
সবুজের সমারোহ নদ-নদীর কূল ঘেঁষে।নদীনালা খালবিলে ঘিরে আছে চারপাশ,
অপরুপা এই দেশে আমাদের বসবাস।
ভালোবেসে খুশিমনে হেসেখেলে আছি বেশ,
সুশীতল ছায়াতল আমদের এই দেশ।রোজ ভোরে ঘুম ভাঙে পাখিদের কলরবে,
আজানের ধ্বনি শুনে প্রার্থনায় যায় সবে।
শিশুরা মননিবেশ করে তার নিজ পাঠে,
জেলে জলে মাছ ধরে চাষি বীজ বোনে মাঠে।তরী ঘাটে মাঝি ধরে ভাটিয়ালি গানে সুর,
পাল তুলে হাল ধরে ভেসে যায় বহু দূর।
কলতানে গানে গানে মুখরিত নদী কূল,
সুশোভিত সুরভিত কাননেতে ফুটে ফুল।সুবাসিত চারিধার মনোহর নিদারুণ,
ফুলে ফুলে বেজে ওঠে ভ্রমরের গুনগুন।
প্রকৃতির সাথে তার নিবিড় এ আলাপন,
দূর থেকে অপলকে চেয়ে রই সারাক্ষণ।
এমএসএম / এমএসএম
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী