কাশফুলের সৌন্দর্য্য দেখতে প্রতিদিন প্রকৃতি প্রেমীদের পদ চারণে মুখরিত তুরাগ নদের পাড়
নৈসর্গিক সৌন্দর্যের দিক থেকে শরৎই অনন্য। শরৎতের সবচেয়ে বড় অনুষঙ্গ কাশফুল। আকাশের সাদা মেঘের সঙ্গে কাশফুলের মৃদু বাতাসে দোল খাওয়া প্রকৃতিতে শুধুই মুগ্ধতা ছড়ায়। প্রভাতের স্নিগ্ধ আলো আর গোধূলি লগ্নে কাশফুলের সৌন্দর্য্য দেখতে প্রতিদিন প্রকৃতি প্রেমীদের পদ চারণে মুখরিত গাজীপুর কড্ডা এলাকার তুরাগ নদের পাড়।
শরত শোভায় প্রকৃতিতে সাজ-সাজ রব। নীল আকাশে চলছে সাদা-কালো মেঘের লুকোচুরি। কখনো কালো মেঘে আবার কখনো সাদা মেঘের আভরণে লুকিয়ে হাসছে সোনালী সূর্য। সকালের আলোয় সৌন্দর্য একরকম, পড়ন্ত বিকেলের দৃশ্য অন্য রকম। এযেন সাদা কাশফুল শারদ বন্দনার কলরবে মেতে উঠেছে।
তুরাগ নদের কোল ঘেঁষে বিস্তীর্ণ প্রান্তরে কাশফুলের বাতাসে দোল খাওয়ার দৃশ্য মন কাড়ছে প্রকৃতি প্রেমিকদের। কেউ বন্ধুদের সঙ্গে , কেউবা প্রিয়তমাকে নিয়ে, অনেকেই এসেছে পরিবারের ক্ষুদে সদস্যদের নিয়ে । হালকা বাতাসে কাশফুলের দোলের মাঝে নিজেদের বিলিয়ে দিচ্ছেন তারা। কেউবা সেই অনুভূতিগুলোকে ক্যামেরায় ফ্রেমবন্দি করে রাখছে। অনেকেই ছবি তুলে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। এভাবেই ঘুরতে আসা দর্শনার্থীরা কাশবনে সময় পার করেন।
ঘুরতে আসা কলেজ শিক্ষার্থী আশিকা শেখ বলেন, শুভ্র মেঘ আর কাশফুল ছাড়া শরৎকাল কি ভাবা যায়। কাশফুলের প্রতি আমার অন্যরকম একটি মোহ আছে। সবসময় তো আর চাইলেই কাশফুলের সৌন্দর্য উপভোগ করা যায়না। কাশফুলের গন্ধ না থাকলেও নান্দনিক সৌন্দর্য আছে।
মেয়েদের নিয়ে ঘুরতে আসা স্থানীয় গোলটেক এলাকার বাসিন্দা রানী বলেন, বিকেলে আবহাওয়া ভালো থাকে, মাঝে মধ্যে আসি এখানে। আমার মেয়েরা কাশ বনে ঘুরতে পছন্দ করে। এখানে এসে ছবি তুলে, ভিডিও করে, খুব সুন্দর সময় কাটে আমাদের।
তুরাগ নদের পাড় ছাড়াও গাজীপুরের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কাশফুলের শুভ্রতা। শহরের কোলাহল ছেড়ে একান্ত কিছু সময় ফুরফুরে মনে পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন, স্পর্শ নিতে পারেন শরতের কাশফুলের।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস