দুর্গাপুরে ফসলি জমির ক্ষতি করে বালু উত্তোলনের দায়ে জরিমানা
নেত্রকোণার দুর্গাপুরে নিয়ম-নীতির তোয়াক্কা না করে নৌকার মাধ্যমে ডেজার বসিয়ে নদীর পাড় ভেঙে ফসলি জমির ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুথটি নৌকাকে ৫০,০০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব উল আহসান। বুধবার বিকেলে উপজেলার চৈতাটি এলাকায় এ অভিযান করেন তিনি।
এলাকাবাসী জানায়,অনেকদিন ধরে প্রতিদিনই অর্ধশতাধিক নৌকায় ডেজার বসিয়ে পাইপের সাহায্যে ফসলি জমির নিচ থেকে বালু তোলায় নদীর পাড়ে ভাঙন ও ফসলি জমি নদীতে বিলীন হচ্ছে। স্থানীয়দের বাঁধা মানেন না তারা, পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানান এলাকাবাসী।
এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব উল আহসান বলেন, নদীর পাড় ভেঙে ফসলি জমির নিচ থেকে নৌকায় ডেজার বসিয়ে বালু উত্তোলন করছে এ খবর পেয়ে আজ অভিযান পরিচালনা করি এসময় বালু মহাল ব্যবস্থাপনা আইন অনুযায়ী দুথটি নৌকাকে ধরে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কঠিনভাবে সতর্ক করা হয়েছে।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন