ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চাঁদপুরে সিভিল সার্জন কার্যালয়ের অভিযানে ৪ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২-৯-২০২২ বিকাল ৫:১২
নিয়মবহির্ভূত এবং সরকারি নির্দেশনা অমান্য করে পরিচালিত ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নড়েচড়ে বসেছে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়। অভিযুক্ত এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান শুরু করেছে জেলার চিকিৎসাসেবা দেখভাল করার সর্বোচ্চা এই বিভাগ।

২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে চাঁদপুর শহরের ৪ ডায়াগনষ্টিক সেন্টারকে সিলগালা করা হয়েছে। সিলগালা করা ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সামনে অবস্থিত গ্রীণ ভিউ ডায়াগনস্টিক, তাকওয়া ডায়াগনস্টিক সেন্টা, মিম ডায়াগনস্টিক সেন্টার এবং ফেমাস ডায়াগনস্টিক সেন্টার। চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন নিজেই এ অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে মানসম্পন্ন টেকনেশিয়ান না থাকা, লাইসেন্স নবায়ন না করা, কাগজপত্র ঠিক না থাকা, এবং চরম অস্বাস্থ্যকর ও অব্যবস্থাপনাসহ নানা অভিযোগ রয়েছে। অভিযান চালিয়ে সে সব অভিযোগের
সত্যতা পাওয়া যায়। যার ফলে ভ্রাম্যমাণ আদালতে ওই ডায়াগনস্টিক সেন্টারগুলো তালা মেরে সিলগালা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, সিলগালা করা ডায়াগনস্টিক সেন্টারগুলো চাঁদপুর সদর হাসপাতালের সম্মুখে গড়ে উঠে। দীর্ঘদিনের অভিযোগ ছিলো সদর হাসপাতালের রোগীদের দালালের মাধ্যমে এসব ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হতো এবং পরীক্ষা নিরীক্ষার নামে হয়রানি ও বেশি টাকা আদায় করা হতো। 
 
 
 
 

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস