কুবি'র রোটারেক্ট ক্লাবের শিক্ষা ও খেলাধুলা সামগ্রী বিতরণ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি এর উদ্যোগে মান্থলি প্রজেক্ট হিসেবে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।২২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকাল তিনটার দিকে চৌধুরীখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এ সামগ্রীগুলো বিতরণ করা হয়।
এ সময় রোটারেক্ট মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব কুমিল্লার সভাপতি রোটারিয়ান বিলকিস আরা বেগম, সাবেক সভাপতি রোটারিয়ান কবির হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক রোটারিয়ান আহমাদুল্লাহ আসাদি, ডিস্ট্রিক্ট রোটারেক্ট রিপ্রেজেনটেটিভ রোটারেক্ট সাজ্জাদ হোসেন, রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটির সভাপতি রোটারেক্ট মো: মারুফ হোসেন সরকার, সাধারণ সম্পাদক রোটারেক্ট মো. মাসুম বিল্লাহ।
রোটারী ক্লাব অব কুমিল্লার সভাপতি রোটারিয়ান বিলকিস আরা বেগম বলেন স্বপ্ন সেটাই যেটা পূরনের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।কাজেই তোমরা স্বপ্ন দেখ এবং স্বপ্ন পূরনের প্রত্যাশায় এগিয়ে যাও। তিনি আরো বলেন, তোমরা তোমাদের অধিকার সম্পর্কে সচেতনতা থাকবে।
মো. মারুফ হোসেন সরকার বলেন, এটা আমাদের রোটারেক্ট ক্লাব কুমিল্লা ইউনিভার্সিটি কতৃক মান্থলি প্রজেক্ট যেটা হচ্ছে শিক্ষা ও খেলাধুলা সামগ্রী বিতরণ। আমাদের রোটারিয়ানদের সহযোগিতায় আমরা এটা আয়োজন করেছি।আয়োজনে সহযোগিতা করার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied