ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন অনুভব


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৩-৯-২০২২ দুপুর ৪:২৩

মাদারীপুরে অনুভব বহুমুখী সমবায় সমিতি লিঃ এর পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি।
মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হিতেন চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা চৌধুরী নুরুল আলম বাবু, অত্র সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক শ্রী অতুল চন্দ্র মন্ডল, পরিচালক এ্যাড. মিন্ট কুমার মন্ডল, শ্রী গৌরাঙ্গ লাল মন্ডল, কৃতি শিক্ষার্থী, সদস্যসহ অন্যরা।
সংগঠনের সম্পাদক বিশ^জিৎ বৈদ্য নাদিম এর পরিচালনায় অনুষ্ঠানে জেলার ৫টি উপজেলার এস.এস.সি, এইচ.এস.সি বিভিন্ন ক্যাটেগরীতে ৮০ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক, সনদ ও নগদ ১ হাজার টাকা প্রদান করা হয়। এসময় নবগঠিত আঞ্চলিক কমিটিকে ফুল দিয়ে বরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানের শুরুতে সংগঠনের মঙ্গল কামনায় প্রদীপ জালিয়ে নৃত্য পরিবেশন করা হয়।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু