ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

একজন সফল উদ্যোক্তার নাম পারভেজ রহমান 


তৌহিদুল ইসলাম তৌহিদ photo তৌহিদুল ইসলাম তৌহিদ
প্রকাশিত: ২৩-৯-২০২২ রাত ৮:৪৬

নাম তার মো: পারভেজ রহমান,তিনি ১৯৯২ সালের ২৭ জুন দিনাজপুর জেলার বিরল উপজেলায় জন্মগ্রহণ করেন।এরপর প্রাথমিক শিক্ষার পর বিরল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ,এ্যপটাচ পলিটেকনিক ইন্সটিটিউট থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়াং  করেন  এবং   বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেন।ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখতেন বড় হয়ে বিমান চালানোর। পারভেজ ছোটবেলা থেকেই বাবার সাথে কাজে সাহায্য করতেন তাদের গরু ও মুরগীর খামার ছিল। এসএসসি  পাশের পর যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পড়াশুনা শুরু করে  তখন থেকেই বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জরিত ছিলেন। মানুষের জন্য মানবতার কাজ করতেন।পারভেজ প্রায়ই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংগঠন ”ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ” (আইডিইবি) দিনাজপুর জেলা শাখায় যেতেন এবং একদিন  সেখানে এক বড় ভাইয়ের সাথে পরিচয় হয় । তিনি একজন ভাল মানের গ্রাফিক্স ডিজাইনার ছিল। তার ডিজাইন দেখে পারভেজ এর মনে  ডিজাইন শেখার আগ্রহ বেড়ে যায় এবং তিনি  গ্রাফিক্স ডিজাইন শেখা শুরু করেন।এছাড়া  ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ” (আইডিইবি) দিনাজপুর জেলা শাখায় তিনি  কম্পিউটারের বিভিন্ন কোর্সের প্রশিক্ষন দিতেন।এরপর তিনি  ফ্রিল্যান্সিং শুরু করেন । 99ডিজাইন.কম, গ্রাফিকরিভার.নেট, ইলেন্স প্লাটফর্ম  এ কাজ করতেন নিয়মিত ।পারভেজ বলেন , দিনাজপুর জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি অন্যতম প্রাচীন ও বৃহৎ জেলা। দিনাজপুর একটি কৃষিনির্ভর জেলা। দিনাজপুরের লিচু, কাটারিভোগ ও কালিজিরা ধান দেশে-বিদেশে সমাদৃত। আমি আমদের (দিনাজপুরের) বিখ্যাত ও সমাদৃত পন্য গুলো দেশের সবাই যেন সহজে হাতে পায় সেজন্য প্রথমে ফেসবুক ভিত্তিক অনলাইন প্লাটফর্ম  দিনাজপুর মার্ট প্রতিষ্ঠা করি ২০১৯ সালের জানুয়ারি ১৫  তারিখে। সবার সহযোগিতায় ভালোই যাচ্ছিল। সময়ে-অসময়ে অনলাইনে বিড়ম্বনার সম্মুখীন হতে হয়।জুলাই মাসে আমার দিনাজপুর মার্ট ফেসবুক পেজটি হ্যাক হয়ে যায়। এরপর আমি কিছুটা হতাশ হয়ে পরি। পরবর্তীতে দিনাজপুর মার্ট নামে আরেকটি পেজ খুলি এবং নতুন করে আবার যাত্রা শুরু করি। ভবিষ্যতের স্বপ্ন নিয়ে তিনি বলেন ,আমি “দিনাজপুর মার্ট” নিয়ে সামনের দিকে অনেকদুর এগিয়ে যেতে চাই। বাবার গরু ও মুরগির খামারটি অনেকদিন ধরে বন্ধ আছে। আধুনিক ভাবে গরু ও মুরগির খামারটি শুরু করার চিন্তা আছে। তাছাড়া আমি মধু চাষের সাথে জড়িত।আর এভাবেই বিভিন্ন কাজের প্রতি শ্রম দিয়ে তিনি আজ অনলাইন ভিত্তিক সফল  উদ্যোক্তা।নতুন যারা পারভেজ এর মত উদ্যোক্তা হতে চাই তাদের প্রতি তিনি বলেন ,কাজ শেখার আগ্রহ থাকতে হবে আগে ,মন দিয়ে কোন কাজ শিখলে ই সেই কাজটি অনেক সহজ হয়ে  যায় আর জীবনে পরিশ্রমের কোনো বিকল্প  নেই।

এমএসএম / এমএসএম

মাঠের ফসলেই লুকিয়ে আছে আমাদের পরবর্তী বড় গল্প

অ্যাসাইনমেন্টের পণ্য নিয়ে এখন ব্যবসা করছেন কুবির তিন শিক্ষার্থী

সঙ্গী হারানোর বেদনায় নিথর দেহের পাশে কুকুরটি

কাশফুলের দোলায় কুবিতে শরতের আত্মপ্রকাশ

ক্যাম্পাসে গায়ে হলুদ করে ব্যাচমেটকে বিয়ে করলেন কুবি শিক্ষার্থী

করাতকলের জীবন

শরীরচর্চায় আইসোমেট্রিক ও মাইক্রো ওয়ার্কআউট

মন খারাপের দিনগুলোয় ত্বকের যত্ন যেভাবে নেবেন

শালবন বিহার: বাংলার বৌদ্ধ ঐতিহ্যের জীবন্ত প্রতীক

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় WUB-এর অগ্রণী ভূমিকা

ইরানের পরমাণু অস্ত্র ও মধ্যপ্রাচ্যে মার্কিন দাপটের পতন

১৪০ বছরের রেকর্ড ভাঙার পথে "সুপার এল নিনো": ২০২৬ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর

কিয়ারা আদভানির ত্বক কেন এত উজ্জ্বল? কারণ জেনে নিন