লোহাগড়ায় শিক্ষার্থীদের উপবৃত্তি টাকা আত্মসাতের অভিযোগ
নড়াইলের লোহাগড়ার শালনগর ইউপির মাকড়াইল দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবকরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবার লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার শালনগর ইউনিয়নের ২০নং মাকড়াইল দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা ওই গ্রামের নগদ এজেন্ট ফয়জুল রহমান শিকদারের মাধ্যমে প্রদান করা হতো। সম্প্রতি উক্ত এজেন্ট মালিক কিছু শিক্ষার্থীর টাকা ঠিকমতো প্রদান না করে অভিভাবকদের বলেন, আপনাদের টাকা আসেনি। অভিভাবকরা আরো অভিযোগ করেন, কিছু শিক্ষার্থীর টাকা দেন আর কিছু শিক্ষার্থীর উপবৃত্তির টাকা নিজে ক্যাশ আউট করে নিয়ে গোপন পিন কোট পরিবর্তন করে দেন।
পরে এজেন্টের কাছে জানতে চাইলে তিনি বলেন, আপানাদের টাকা আসেনি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নগদ অফিসে যোগাযোগ করেন। এভাবে বারবার আমরা উপবৃত্তির টাকা নিয়ে সমস্যায় পড়ছি। এর প্রতিকার চেয়ে গত সোমবার (৫ জুলাই) বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ভুক্তভোগীরা লিখিতি অভিযোগ করেন।
এ ঘটনায় অভিযুক্ত এজেন্ট ফয়জুল রহমান শিকদার বলেন, শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আমার অ্যাকাউন্টে তো আসে না। যারা অভিযোগ করেছেন তাদের টাকা আসেনি। ১৬১৬৭ নম্বরে যোগাযোগ করলে বলা যাবে তাদের টাকা কী হয়েছে। আমি কোনো শিক্ষার্থীর টাকা উত্তোলন করিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হিমায়েত হোসেন বলেন, অভিভাবকদের লিখিত অভিযোগ পেয়েছি এবং খোঁজখবর নিয়েছি। তাতে এজেন্ট মালিক কিছু শিক্ষার্থীর টাকা ক্যাশ আউট করে নিয়েছে। অভিযোগের কপিটিও স্যারের কাছে পাঠিয়েছি।
লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুজ্জামান খান বলেন, অভিভাবকদের অভিযোগের কপি পেয়েছি। শিক্ষার্থীদের আত্মসাতের টাকা উদ্ধার এবং এজেন্টের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied