তাড়াশে গৃহবধুর লাশ উদ্ধার
সিরাজগঞ্জের তাড়াশে নাসিমা খাতুন (২৫) নামের এক গৃহবধূকে জোরপুর্বক কীটনাশক পান করিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে।২৪ সেপ্টেম্বর শনিবার ভোর রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি গ্রামের চক পাড়ায় এ ঘটনটি ঘটে। হত্যার শিকার নাসিমা খাতুন একই ইউনিয়নের বেত্রাশিন গ্রামের ও ঝুরঝুরি চক পাড়ার সুমন হোসেনের স্ত্রী । খবর পেয়ে শনিবার সকাল ১০ টার দিকে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূরে আলম ঘটনাস্থল থেকে নাসিমা খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে এসেছেন ও এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত নাসিমা খাতুনের শ্বশুর সারোয়ার হোসেন ও শ্বাশুরী ফিরোজা খাতুনকে থানায় নিয়ে এসেছেন।
স্থানীয়রা জানান, শনিবার ভোর রাতে গৃহবধু নাসিমা খাতুন কে ঝুরঝুরি গ্রামের একটি নির্জন পুকুর পাড়ে স্বামী ও পুর্ব থেকেই সেখানে অবস্থান করা তাঁর স্বামীর দুই স্বজন মিলে নাসিমাকে জোর পুর্বক কীটনাশক (গ্যাস ট্যাবলেট) খাওয়ায়। পরে নাসিমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ঘাতক স্বামী সুমন স্ত্রীকে ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় গুরুত্বর অসুস্থ্য অবস্থায় নাসিমা উদ্ধার করে তার স্বামীর বাড়িতে নিয়ে আসার কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ বিষয়ে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূরে আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার