কুবিতে শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু ২ অক্টোবর
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ৮ দিনের ছুটিতে যাচ্ছে। আগামী ২ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। শনিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ আমিরুল হক চৌধুরী এ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা থাকবে কি না জানতে চাইলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মিজানুর রহমান ও শেখ হাসিনা হলের প্রভোস্ট মো. সাহেদুর রহমান বলেন, হলের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা ভিসি স্যারের সাথে এই সপ্তাহেই মিটিং করে সিদ্ধান্ত নিব।
উল্লেখ্য, আগামী ১০ অক্টোবর থেকে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম পূর্বের নিয়ম মেনে চলবে।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied